বিক্রম ব্যানার্জী, কলকাতা: যোগ্য চাকরিপ্রার্থীদের জন্য অত্যন্ত খুশির খবর (Teacher Recruitment)। ফের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে সরকার। হ্যাঁ, নতুন করে শিক্ষক এবং প্রশিক্ষক নিয়োগের ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, প্রাথমিক শিক্ষা পরিষদের পুনরুজ্জীবন যাত্রাকে শক্তিশালী করতে এবং যোগ্যদের চাকরি পাইয়ে দেওয়ার লক্ষ্যে নতুন করে 21 হাজারেরও বেশি শিক্ষক এবং প্রশিক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে যোগী আদিত্যনাথের সরকার।
কতজন শিক্ষক এবং কতজন প্রশিক্ষক নিয়োগ করবে সরকার?
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ঘোষণার পরই প্রয়াগরাজ শিক্ষা পরিষদের নির্বাচন কমিশনে 11,508 জন নতুন শিক্ষকের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে। জানা যাচ্ছে, উত্তরপ্রদেশ সরকারের সিদ্ধান্তে এই শিক্ষকদের শহরাঞ্চলে নিয়োগ করা হবে। এছাড়াও মুখ্যমন্ত্রী আরও 10 হাজার প্রশিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। এই প্রশিক্ষকদের মূলত উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ করা হবে। সরকারের বিশ্বাস, এই নতুন নিয়োগের ফলে বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীর অনুপাত অনেকটাই উন্নত হবে। সব মিলিয়ে বলাই যায়, উত্তরপ্রদেশ সরকারের সিদ্ধান্তে সে রাজ্যে 21,508 জন শিক্ষক এবং প্রশিক্ষক নিয়োগ হতে চলেছে। বলাই বাহুল্য, 2018 সালে 69,000 শিক্ষক নিয়োগের পর এই প্রথমবারের মতো উত্তরপ্রদেশে এত পরিমাণ শিক্ষক এবং প্রশিক্ষক নিয়োগ করতে চলেছে সরকার।
সম্মানী বৃদ্ধির প্রস্তাব দিয়েছে সরকার
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, 2011-12 সালে প্রাথমিক শিক্ষা পরিষদ বিনামূল্যে এবং বাধ্যতামূলকভাবে শিক্ষা অধিকার আইনের অধীনে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের শিক্ষাদানের উদ্দেশ্যে প্রশিক্ষক নিয়োগ করা শুরু করে। এই সময় এই প্রশিক্ষকদের মাসিক 7,000 টাকা করে সম্মানী দেওয়া হতো। বর্তমানে চারুকলা শিক্ষায় 8,469 জন, স্বাস্থ্য এবং শারীরিক শিক্ষায় 9,645 জন, কর্ম অভিজ্ঞতা শিক্ষায় 6,192 জন প্রশিক্ষক মিলিয়ে মোট 24,296 জন প্রশিক্ষক রয়েছে উত্তরপ্রদেশে।
অবশ্যই পড়ুন: রাজধানী ট্রেনে অগ্নিকাণ্ড, অভিষেকের বিরুদ্ধে FIR…! আজকের সেরা ১০ খবর (১৭ মে)
মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, 2022 সাল পর্যন্ত এই প্রশিক্ষকদের সম্মানী বাড়েনি। 2019 সালে অবশ্য এ নিয়ে একটা প্রস্তাব এসেছিল তবে বেশ কিছু কারণে তা আটকে যায়। পরে 2022 সালে গিয়ে সরকার এদের বেতন 2000 টাকা বাড়িয়েছিল। কিন্তু এই বৃদ্ধিতে সরকারও খুশি নয়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন, “সরকার বিশ্বাস করে প্রশিক্ষক থেকে শুরু করে শিক্ষামিত্র এবং প্রাথমিক শিক্ষার সাথে যুক্ত সমস্ত ব্যক্তিই যথাযথ সম্মান পাওয়ার যোগ্য। তাঁদের মর্যাদাপূর্ণ সম্মানী দেওয়া উচিত। তাই দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে সরকার এই প্রশিক্ষকদের সম্মানী বাড়িয়ে 17,000 টাকা করেছে। একই সাথে এই কর্মীদের পরিবারও 5 লাখ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবে।










