সহেলি মিত্র, কলকাতাঃ ভারতীয় রেল (Indian Railways) যাত্রীদের জন্য রইল দারুণ চমক। আগামী দিনে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া একদম জলভাতের সমান হতে চলেছে। এর কারণ বিরাট পরিকল্পনা করছে রেল। নিশ্চয়ই ভাবছেন কী প্ল্যান? তাহলে জানিয়ে রাখি, সবকিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই দেশের ৯টি রুটে বন্দে ভারত স্লিপার ট্রেন (Vande Bharat Sleeper) চলতে পারে। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।
৯টি রুটে ছুটবে বন্দে ভারত স্লিপার ট্রেন?
এমনিতে যত সময় বাড়ছে ততই পরিধি বাড়ছে ভারতীয় রেলের (Indian Railways)। বর্তমান সময় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া একদম জল ভাতের সমান হয়ে দাঁড়িয়েছে। সাধারণ ট্রেন থেকে শুরু করে প্রিমিয়াম ট্রেন সবই আছে ভারতীয় রেলের কাছে। তবে সকলের রেলযাত্রাকে আরো খানিকটা বিশেষ করে তুলতে রেলের তরফে দেশজুড়ে ৯ টি বন্দে ভারত স্লিপার ট্রেন চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে খবর। রেল সূত্রে খবর, দেশের নয়টি প্রধান রেলপথে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস চালু করার জন্য চূড়ান্ত প্রস্তুতি চলছে এবং আগামী আগস্ট মাস থেকে এর মধ্যে কয়েকটি রুটে ট্রেন পরিষেবা শুরু হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস চলতি বছর হাওড়া ও গুয়াহাটির মধ্যে চালু হয়েছে এবং যাত্রীদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছে। তালিকায় রয়েছে মুম্বাই-বেঙ্গালুরু রুট। এখন, প্রধান মেট্রো শহর এবং আন্তঃনগর এলাকাগুলির মধ্যে সংযোগ আরও জোরদার করার জন্য রেলওয়ে নয়টি নতুন এবং অত্যন্ত ব্যস্ত রুটে এটি চালু করছে। পরিকাঠামো আধুনিকীকরণের অংশ হিসেবে, ট্র্যাকের উন্নয়ন কাজও দ্রুত গতিতে চলছে।
কোন কোন রুটে চালু হতে পারে নতুন ট্রেন?
দিল্লি – মুম্বাই
মুম্বাই – বেঙ্গালুরু
নয়াদিল্লি – আহমেদাবাদ
নয়াদিল্লি – হাওড়া
নয়াদিল্লি – চেন্নাই
নয়াদিল্লি – সেকেন্দ্রাবাদ
নয়াদিল্লি – পুনে
মুম্বাই – আহমেদাবাদ
নয়াদিল্লি – শ্রীনগর
আরও পড়ুনঃ ‘বাংলার কসাই’ না অন্য কেউ! কে ছিল সেই সোরাবর্দি? উঠে এল আসল তথ্য
মুম্বাই-বেঙ্গালুরু এবং অন্যান্য রুটের জন্য ট্রেনটির প্রথম এসি কোচের আনুষ্ঠানিক নকশা প্রকাশ করা হয়েছে। এর অভ্যন্তরভাগে বিমানের বিজনেস ক্লাসের মতো একটি প্রিমিয়াম লুক রয়েছে। কেবিনটিতে উন্নত আলো ব্যবস্থা, প্রিমিয়াম ফিনিশিং এবং বার্থগুলোর মধ্যবর্তী স্থানের সর্বোত্তম ব্যবহার করা হয়েছে। দেখলে মনে হবে এটা ট্রেন নাকি বিমানের বিজনেস ক্লাস বা পাঁচতারা হোটেল, হ্যাঁ এতটাই আধুনিক হচ্ছে ব্যবস্থা। সবথেকে বড় কথা, যাত্রীদের জন্য রয়েছে অত্যাধুনিক শৌচাগার, রিয়েল-টাইম তথ্য প্রদর্শন ব্যবস্থা এবং আরামদায়কভাবে ট্রেনে ওঠা-নামার সুবিধা। ২৪ ঘণ্টা নজরদারির জন্য পুরো ট্রেন জুড়ে উন্নত সিসিটিভি ক্যামেরা এবং শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।










