যেতে হবে অফিস, হিন্দুদের দুর্গাপুজোয় সপ্তমীতে কোনও ছুটি দিল না বাংলাদেশ সরকার

Published:

Durga Puja Bangladesh

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আনুষ্ঠানিকভাবে ষষ্ঠী থেকে পুজো শুরু হলেও মহালয়ার পরের দিন অর্থাৎ প্রথম থেকেই পুজোর মেজাজে মেতে উঠেছে বাঙালি। এ রাজ্যের পাশাপাশি ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশেও (Bangladesh) জাঁকজমকভাবে হয় দুর্গাপুজো (Durga Puja)। হিন্দু সংখ্যালঘুদের বিশেষ উৎসব উপলক্ষ্যে ইতিমধ্যেই ছুটি ঘোষণা করেছে তারেক রহমানের সরকার। কিছু প্রয়োজনীয় ক্ষেত্র বাদ দিয়ে 20 অক্টোবর থেকে 22 অক্টোবর পর্যন্ত অর্থাৎ তিন দিন ওপার বাংলায় দুর্গাপুজো উপলক্ষ্যে মিলবে ছুটি। তবে সবচেয়ে বড় বিষয়, 17 অক্টোবর অর্থাৎ সপ্তমীর দিন বাংলাদেশে খোলা থাকবে সমস্ত সরকারি অফিস, ব্যাঙ্ক।

সপ্তমীর দিন বাংলাদেশে খোলা থাকবে সমস্ত সরকারি অফিস!

প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের বর্তমান সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের তরফে সার্কুলার জারি করে জানিয়ে দেওয়া হয়েছিল, 20 অক্টোবর অর্থাৎ মঙ্গলবার থেকে 22 অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত দুর্গাপুজোর ছুটি ঘোষণা করা হচ্ছে। এই তিন দিন ওষুধ সরবরাহকারী সংস্থার কর্মী থেকে শুরু করে দমকল, হাসপাতালের জরুরি বিভাগের মতো ক্ষেত্রের কর্মীদের ছুটি না থাকলেও অন্যান্য সরকারি অফিস, ব্যাঙ্ক বন্ধ থাকবে। সবচেয়ে অবাক করা বিষয়, দুর্গাপুজোর অন্যতম গুরুত্বপূর্ণ দিন অর্থাৎ মহাসপ্তমীতে বাংলাদেশে খোলা থাকবে সমস্ত সরকারি অফিস, আদালত এমনকি আর্থিক প্রতিষ্ঠানও।

ইতিমধ্যেই টানা তিনদিনের ছুটি ঘোষণা করে দিয়েছে বাংলাদেশের সমস্ত তফশিলি ব্যাঙ্ক। তবে জানানো হয়েছে, 17 অক্টোবর অর্থাৎ শনিবার স্বাভাবিক নিয়মে সপ্তমীর দিন খোলা থাকবে দেশটির সমস্ত ব্যাঙ্ক। এমনিতেও বাংলাদেশ সরকারের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে 17 অক্টোবর, শনিবার সপ্তমীর দিন সে দেশের সমস্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা থাকবে।

আরও পড়ুন: যে কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এবার সঞ্জুকে বাদ নিয়ে নামানো হতে পারে বৈভবকে

প্রসঙ্গত, ওপার বাংলার সরকার 20 অক্টোবর থেকে 22 অক্টোবর পর্যন্ত তিনদিন ছুটি ঘোষণা করেছে। তবে পরের দুই দিন অর্থাৎ 23 ও 24 তারিখ যথাক্রমে শুক্র ও শনিবার পড়ায় সাপ্তাহিক ছুটি থাকার কারণে এই দুইদিন মিলিয়ে দুর্গাপুজোর সময় একটানা পাঁচ দিন ছুটি পাবেন কর্মীরা। খুব সম্ভবত সে কারণেই 17 অক্টোবর শনিবার দিনটিতে নিয়ম মেনে দেশটির সমস্ত সরকারি, বেসরকারি ও অন্যান্য প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা হয়নি।

google button