বিশ্বের পারমাণবিক মানচিত্রে যুক্ত হল বাংলাদেশ, এবার চোখ রাঙাবে ভারতকে?

Published:

Bangladesh Nuclear Power

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বহু আগে থেকেই বিশ্বের অন্যতম পরমাণু শক্তিধর (Nuclear Power) দেশ ভারত (India)। সেই তালিকায় সরাসরি যুক্ত হতে না পারলেও এবার 33 তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করল বাংলাদেশ (Bangladesh)। রংপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট তৈরির মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্বের পারমাণবিক পরিবারের অংশ হয়ে উঠলো প্রতিবেশী দেশটি, এমনটাই দাবি করছে বাংলাদেশের সংবাদমাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। আর তারপর থেকেই প্রশ্ন উঠছে, এবার কি তাহলে পাকিস্তানের মতো ভারতকেও চোখ রাঙাবে পদ্মা পাড়ের দেশ?

পারমাণবিক শক্তির দেশ হয়ে উঠল বাংলাদেশ!

ওই প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার রাশিয়ার ইয়েকাতেরিনবার্গে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অফ ইয়ুথের মিডিয়া স্ট্রিম কর্মসূচির অংশ হিসেবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময় প্রথমবারের মতো বাংলাদেশের এই মাইলফলকের কথা তুলে ধরেছিলেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটমের যোগাযোগ বিভাগের ডিরেক্টর হিসেবে কর্মরত আন্দ্রে তিমোনভ।

তিনি জানান, রোসাটম গোটা বিশ্বের পারমাণবিক প্রযুক্তির একেবারে প্রথম দিকেই রয়েছে। চলতি বছর রোসাটম তার বাংলাদেশের অংশীদারীদের সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের প্রথম পারমাণবিক পাওয়ার ইউনিটের কাজ শেষ করেছে। ওই ইউনিটের কমিশনিংয়ের কাজও শুরু হয়েছে। তাঁর কথায়, “পারমাণবিক শক্তির এক বড় উত্থান দেখতে পেলাম আমরা। এই প্রকল্পটি শুধুমাত্র বাংলাদেশের চাহিদা মেটাবে না বরং ভবিষ্যতে উন্নয়নের জন্য রাস্তা পরিষ্কার করবে।”

রাশিয়ার আন্দ্রে এও জানান, “দশ বছর আগে বাংলাদেশে পারমাণবিক শক্তি নিয়ে কোনও কথাই হতো না। এটাও যে সম্ভব সেটা কেউ ভাবতেই পারতো না। দেখুন আজ আমরা দেশটিকে পারমাণবিক শক্তি হিসেবে স্বাগত জানাচ্ছি।” তাঁর দাবি, বাংলাদেশের বহু তরুণ নাকি পারমাণবিক শিক্ষায় শিক্ষিত হতে এগিয়ে আসছে।

আরও পড়ুন: উত্তর আন্দামান সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ! লন্ডভন্ড হতে পারে দক্ষিণবঙ্গ, আজকের আবহাওয়া

এবার ভারতকে চোখ রাঙাবে বাংলাদেশ?

জানিয়ে রাখা প্রয়োজন, বাংলাদেশ বিশ্বের পারমাণবিক পরিবারে যোগদান করেছে। প্রতিবেশী দেশটি পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের পথে এগিয়ে এসেছে ঠিকই, তবে পারমাণবিক অস্ত্রশস্ত্রের অধিকারী হয়নি। এক কথায়, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করা আর পরমাণু শক্তিধর হয়ে ওঠা সম্পূর্ণ আলাদা বিষয়। এক কথায় বলাই যায়, ভারতকে চোখ রাঙানো তো দূরের কথা বরং ভারতের মতো পরমাণু শক্তিধর দেশ হয়ে উঠতে হয়তো আরও কয়েক দশক লেগে যাবে বাংলাদেশের!