বিমানের মহিলাকর্মীকে যৌন হয়রানি, পুলিশের গায়ে থুতু! সিঙ্গাপুরে কঠোর শাস্তি হল বাংলাদেশির

Published:

Singapore Airlines

বিক্রিম ব্যানার্জী, কলকাতা: ভয়ঙ্কর ঘটনা! সিঙ্গাপুর (Singapore) এয়ারলাইনসের বিমানে এক মহিলা ক্রু সদস্যকে যৌন হয়রানি ও পুলিশের গায়ে থুতু ছোড়ার অভিযোগ উঠল এক বাংলাদেশি যাত্রীর বিরুদ্ধে। যে ঘটনায়, অভিযুক্ত বাংলাদেশিকে (Bangladeshi) প্রায় তিন মাসের কারাদন্ডের সাজা দিয়েছে সিঙ্গাপুর আদালত। জানা যাচ্ছে, ওই বাংলাদেশি নাগরিক ইতিমধ্যেই নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন। তবে এই এক ঘটনায় লজ্জা বেড়েছে প্রতিবেশী দেশটির!

মহিলা বিমানকর্মীর সাথে নোংরামি!

The Straits Times-এর রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি ঘটেছিল গত 11 সেপ্টেম্বর। অভিযোগ, সিঙ্গাপুর এয়ারলাইনসের ওই বিমানে যাত্রা করার সময় তিন গ্লাস ওয়াইন পান করেছিলেন মো. ইয়ামিন নামক এক বাংলাদেশী তরুণ। নেশাগ্রস্ত অবস্থায় ওই বিমানের এক মহিলাকর্মীর শরীরের স্পর্শকাতর জায়গায় স্পর্শ করেন তিনি। বেশ কিছুক্ষণ ধরে এমন আচরণ করায় ওই বাংলাদেশিকে বারবার বারণ করছিলেন বিমানের মহিলা ক্রু সদস্য। পরবর্তীতে গোটা বিষয়টি সহকর্মীকে জানান ওই মহিলা।

যা খবর, মহিলা ক্রু সদস্যের অভিযোগের পরেই চাঙ্গি বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত বাংলাদেশি তরুণকে। পরবর্তীতে ব্যক্তিগত বন্ডে জামিন পেলেও 7 অক্টোবর ফের বিপাকে পড়েন অভিযুক্ত। লিটল ইন্ডিয়ার কাছে জালান বেরসেহ এলাকায় তাকে মাতাল অবস্থায় পাওয়া যায়। অভিযোগ, পুলিশ ও চিকিৎসাকর্মীদের সহযোগিতা না করে তাঁদের সাথে অসংলগ্ন আচরণ করেছিলেন তিনি।

আরও পড়ুন: পুলিশের চোখে ধুলো! শিলিগুড়িতে হোটেলের ভেন্টিলেটর দিয়ে পালাল ১০ কোটির ডাকাতিতে অভিযুক্ত

জানা গিয়েছে, পুলিশ ক্যান্টনমেন্ট কমপ্লেক্সে নেওয়ার পর এক পুলিশ সদস্য তার পা ধরে রাখার সময় ইয়ামিন ওই কর্মকর্তার গায়ে থুতু ছোড়েন। পরে অবশ্য মহিলাকে যৌন হয়রানি এবং কর্তব্যরত পুলিশকর্মীর গায়ে থুতু ছোড়ার মতো অপরাধের কথা স্বীকার করে নেন ওই বাংলাদেশি। এরপর 23 নভেম্বর সিঙ্গাপুরে আদালত তাঁকে প্রায় 4 মাসের কারাদন্ডের সাজা শোনায়। সব মিলিয়ে, লজ্জা বাড়ল বাংলাদেশের!

google button