উদ্বোধন হয়ে গেল নতুন ফারাক্কা ব্রিজের, আরও উন্নত হবে উত্তর-দক্ষিণবঙ্গের যোগাযোগ

Published:

New Farakka Bridge

সহেলি মিত্র, কলকাতাঃ সকল অপেক্ষার অবসান। অবশেষে চালু হয়ে গেল দীর্ঘ প্রতীক্ষিত দ্বিতীয় ফারাক্কা সেতু (New Farakka Bridge)। আজ বৃহস্পতিবার এই ব্রিজের শুভ উদ্বোধন হয়। দুই লেন তো আগেই খোলা ছিল, এবার খুলে গেল সম্পূর্ণ চার লেনের পথ। আজ ভার্চুয়ালি উদ্বোধন হয়েছে নতুন ফারাক্কা সেতুটি।

অবশেষে উদ্বোধন হয়ে গেল নতুন ফারাক্কা ব্রিজের

এদিন কোলাঘাটে কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গডকরি ভার্চুয়ালি ব্রিজটির উদ্বোধন করেন। আগে ফারাক্কা ব্যারেজে ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকে থাকতে হতো, অ্যাম্বুলেন্স আটকে থাকতো, পরীক্ষা দিতে যাওয়া ছাত্র ছাত্রী রা দেরি করতো, বিয়ের গাড়ি আটকে যেত। তবে এখন সেসব অতীত, কারণ এবার খুব সহজেই এবং বিনা যানজটে মানুষ নিজের গন্তব্যে পৌঁছে যেতে সক্ষম হবেন।

২০১৯ থেকে কাজ শুরু হয় ব্রিজের

আপনাদের জানিয়ে রাখি, গত ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে নতুন ব্রিজ তৈরির কাজ শুরু হয়। ফরাক্কা ব্যারাজের পুরনো সেতু থেকে প্রায় ৫০০ মিটার মাটিতে গঙ্গার উপর চার লেনের এই সেতু তৈরির কাজ শুরু হয়। তিন বছরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়। কিন্তু কোভিড ও দুটি দুর্ঘটনায় তিন জনের মৃত্যুর কারণে দীর্ঘ দিন কাজ বন্ধ থাকায় প্রায় আট বছর লেগে যায় ব্রিজের কাজ শেষ করতে।

আরও পড়ুন: পুলিশের চোখে ধুলো! শিলিগুড়িতে হোটেলের ভেন্টিলেটর দিয়ে পালাল ১০ কোটির ডাকাতিতে অভিযুক্ত

৪ লেনের এই দ্বিতীয় সেতু নির্মাণে খরচ ধরা হয়েছিল ৫২১.১৯ কোটি টাকা। কিন্তু নির্মাণের সময়সীমা বেড়ে যাওয়ার ফলে সেতু নির্মাণে খরচের অঙ্ক দাঁড়িয়েছে ৬২২.০৪ কোটি টাকায়। মূল সেতুর অংশ ২.৪৬৮ কিলোমিটার। ৩ কিলোমিটার দুই দিকের সংযোগ সড়ক। সকলেই বলছেন, এই সেতুর উদ্বোধনের ফলে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আগের তুলনায় আরও ভালো হয়ে যাবে।

google button