পুলিশের চোখে ধুলো! শিলিগুড়িতে হোটেলের ভেন্টিলেটর দিয়ে পালাল ১০ কোটির ডাকাতিতে অভিযুক্ত

Published:

Siliguri

প্রীতি পোদ্দার, কলকাতা: পুলিশকে বোকা বানিয়ে শিলিগুড়িতে (Siliguri) হোটেলের জানালা দিয়ে পালালো ১০ কোটির ডাকাতির ঘটনার অভিযুক্ত। জানা গিয়েছে, পলাতক অভিযুক্তের নাম সুজন লাকান্ড্রি। অভিযুক্তকে নিয়ে বুধবার ট্রেনে কনটিক ফেরার কথা ছিল তদন্তে আসা কর্ণাটক পুলিশের দুই আধিকারিকের। কিন্তু শিলিগুড়ি (Siliguri Hotel Escape) পুলিশকে না জানিয়ে নিজেরাই সুজনকে নিয়ে একটি হোটেলে ওঠেন বলে অভিযোগ। আর সেই হোটেলের শৌচালয়ের ভেন্টিলেটর দিয়ে পালিয়ে যায় অভিযুক্ত। এদিকে এইভাবে আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় রীতিমতো মুখ পুড়ল কর্ণাটক পুলিশের।

হোটেল থেকে পালিয়ে যায় আসামি

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, কর্নাটকে কয়েক কোটি টাকা ডাকাতি-কাণ্ডে শিলিগুড়ির মাটিগাড়া থানা এলাকা থেকে সুজন লাকান্ড্রি নামের এক অভিযুক্তকে গ্রেফতার করেছিল কর্নাটক পুলিশ। ধৃতকে আদালতে তুলে ট্রানজিট রিমাণ্ডেও নেওয়া হয়েছিল৷ অভিযুক্তকে নিয়ে বুধবার ট্রেনে কনটিক ফেরার কথা ছিল তদন্তে আসা দুই আধিকারিকের। নিয়ম অনুযায়ী, এই ধরনের ঘটনায় স্থানীয় পুলিশের সহযোগিতায় অভিযুক্তকে থানায় রাখা হয়। কিন্তু এক্ষেত্রে শিলিগুড়ি পুলিশকে না জানিয়ে ধৃতকে নিয়ে শিলিগুড়ি জংশন সংলগ্ন একটি হোটেলে ছিল কর্নাটক পুলিশের দল। আর তাতেই ঘটে বিপত্তি। বুধবার রাত সাড়ে ১০ টা নাগাদ হোটেলের জানলা দিয়ে পালিয়ে যায় সে। আর তাতেই মাথায় বজ্রাঘাত হয় কর্ণাটক পুলিশের।

কী বলছেন প্রধাননগর থানার আইসি?

জানা গিয়েছে, বুধবার রাতেই শিলিগুড়ির প্রধাননগর থানায় অভিযোগ দায়ের করেছে কর্নাটক পুলিশ। সেখানকার আইসি বাসুদেব সরকার জানিয়েছেন, “অভিযুক্তকে ধরার জন্য শিলিগুড়ি পুলিশ যথেষ্ট সহযোগিতা করেছিল। ওরা চাইলে অভিযুক্তকে যে কোনও থানায় রাখতেই পারত। কিন্তু সেটা না করে হোটেলে রেখে ভুল করেছে। এখন আমরা অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছি।” আর এই প্রসঙ্গে ভিত্তিতেই বারবার প্রশ্ন উঠছে কেন শিলিগুড়ি পুলিশের সাহায্য না-নিয়ে আগ বাড়িয়ে বন্দিকে নিয়ে তাঁরা সাধারণ হোটেলে থাকতে গেলেন?

আরও পড়ুন: এক রাতেই সর্বস্ব লুট! হুগলির ত্রিবেণীতে জ্যোতিষীর বাড়ির তালা ভেঙে ৩০ লক্ষের গয়না চুরি

উল্লেখ্য, এগারো মাস আগে কর্নাটকের মহীশূর জেলার হুনসুরে একটি সোনার দোকান থেকে ৮ কেজির বেশি সোনা ও হীরে লুট করেছিল দুষ্কৃতীরা। দু’জন গ্রেপ্তার হলেও ডাকাতিতে জড়িত বাকি ন’জনের খোঁজে তল্লাশি শুরু করে কনটিক পুলিশ। ওই ঘটনায় অভিযুক্ত সুজন মাস তিনেক আগে মাটিগাড়ায় এক আত্মীয়ের বাড়িতে এসে থাকতে শুরু করেন। এরপর ওই এলাকায় একটি ঘরভাড়া নেন তিনি, সেই খবর পুলিশের কানে উঠতেই সোমবার রাতে গ্রেপ্তার করা হয় তাঁকে। কিন্তু নিরাপত্তার অভাবে গতকাল রাতেই সে পালিয়েছে।

google button