বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের ভারতকে হুমকি (Pakistan On India) দিল পাকিস্তান। গত বছর অর্থাৎ 2025 সালের মে মাসে অপারেশন সিঁদুরের পর থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে তিক্ততা বেড়েছে অনেকটাই। পহেলগাঁও জঙ্গি হামলার প্রতিবাদ জানিয়ে পাকিস্তানের সাথে সব রকম বাণিজ্য বন্ধের পাশাপাশি সিন্ধু জল বন্টন চুক্তিও স্থগিত করে দিয়েছিল নয়া দিল্লি। যা নিয়ে পরবর্তীতে ভারতের বিরুদ্ধে সুর চড়িয়ে নানান হুমকি দিয়েছে ইসলামাবাদ। এবার সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটালো পশ্চিমের দেশ। ভারতকে একেবারে সরাসরি যুদ্ধের হুশিয়ারি দিলেন পাকিস্তান সেনাবাহিনীর (Pakistan) গণমাধ্যম শাখার ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনসের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।
ভারতকে সরাসরি হুশিয়ারি পাকিস্তানের!
সাম্প্রতিক সময়ে সিন্ধু জল বন্টন চুক্তি সহ একাধিক ইস্যু নিয়ে বেশ কয়েকবার ভারতকে সরাসরি যুদ্ধের হুমকি দিয়েছে পশ্চিমের দেশ! সেই একই অভ্যাস ধরে রেখে নতুন করে নয়া দিল্লির বিরুদ্ধে মুখ খুলেছেন পাকিস্তান সেনার লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাঁকে ভারতের যুদ্ধের ইচ্ছে পূরণ করার কথা বলতে শোনা গিয়েছে। চৌধুরী জানিয়েছেন, ভারত যদি পাকিস্তানের সাথে যুদ্ধ যায় তাহলে সেটা নাকি ইসলামাবাদ পূরণ করবে!
ভাইরাল ওই ভিডিওটিতে দেখা গিয়েছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাকিস্তান সেনার গণমাধ্যম শাখার ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনসের মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী এর আগে ভারতে পাকিস্তানের হামলার কথা স্মরণ করে একেবারে হুঁশিয়ারি দিয়ে বলেন, “ভারতে যদি পাকিস্তানি হামলা হয়ে থাকে তাহলে ভারত তার ডিজিটাল সিগনেচার সামনে আনুক। আর ভারত যদি চায় আমরা তাদের উপর হামলা করি, তাহলে সেই ইচ্ছে পূরণ হবে।”
🚨#BREAKING DG ISPR will brief the media today at 5 PM PST on the latest cross-border threats.
🇵🇰 Pakistan’s military spokesperson is expected to detail evidence of Afghan 🇦🇫 territory being used as a base for groups targeting Pakistan , along with claims of Indian 🇮🇳 financial… pic.twitter.com/7NxMiC3weW— Uzma Shah (@UzmaShahw1) October 1, 2026
এদিন ভারতীয় সাংবাদিকদের একেবারে সরাসরি নিশানা করে পাকিস্তানের আহমেদ শরীফ চৌধুরী বললেন, “আমরা একেবারেই চাইনা যে ভারতের এই আহাম্মক এবং নির্লজ্জ সংবাদমাধ্যম ও সাংবাদিকরা আমাদের কোনও উপদেশ দিক। আসলে তাঁরা নিজেদের কাজ নিয়ে নিজেরাই লজ্জিত।” এটাই প্রথম নয়, এর আগেও পাকিস্তানের সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতকে সরাসরি যুদ্ধের হুমকি দিয়েছিলেন আহমেদ শরীফ চৌধুরী!










