বিক্রম ব্যানার্জী, কলকাতা: জনতার রায়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি। গত 25 বৈশাখ, রবীন্দ্রজয়ন্তীর শুভক্ষণে রাজ্যের নবম মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari) হিসেবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। আর এই শপথ গ্রহণ অনুষ্ঠানের পর সোমবার প্রথম ক্যাবিনেট বৈঠক করেন মুখ্যমন্ত্রী। আর সেই বৈঠকের পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যবাসীর জন্য একগুচ্ছ মন ভালো করা পদক্ষেপের কথা জানান তিনি। এসব সত্ত্বেও কাছের প্রতিবেশী বাংলাদেশে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চলছে বিক্ষোভ।
হঠাৎ কেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ বাংলাদেশে?
সোমবার, ভয়েস অফ বাংলাদেশী হিন্দুস নামক একটি এক হ্যান্ডেল থেকে ভাইরাল হয় বেশ কিছু ছবি। যেখানে দেখা গিয়েছে, মূলত বাংলাদেশের সংখ্যাগুলো অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষ হাতে ফেস্টুন নিয়ে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পথে নেমেছেন। জানা যাচ্ছে, অঞ্জুমানে ছালেকীন বাংলাদেশ নামক একটি সংগঠনের তরফে ডাকা হয় এই বিক্ষোভ মিছিল।
পশ্চিমবঙ্গে নাকি সংখ্যালঘু মুসলিমরা নির্যাতিত এবং নিপীড়িত হচ্ছে! এমন দাবি সামনে রেখেই মুখ্যমন্ত্রী শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভে পা বাড়িয়েছে ওপার বাংলার ওই সংগঠনটি। প্রতিবাদীরা রাস্তায় যে বিরাট ফেস্টুন নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তাতে মুখ্যমন্ত্রীর ছবির উপর কাটা চিহ্নের পাশাপাশি বড় বড় করে লেখা রয়েছে, “মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। ভারতের পশ্চিমবঙ্গে মুসলিমদের উপর চলমান নির্যাতন, নিপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল।”
Protests are taking place in Bangladesh against Suvendu Adhikari.
Reason: They are angry because Suvendu Adhikari defeated their Amma Mamata Banerjee in the election.
@SuvenduWB @BJP4Bengal pic.twitter.com/G5OJnv18Ht— Voice Of BD Hindus 🇧🇩 (@ItzBDHindus) May 11, 2026
অবশ্যই পড়ুন: আজ থেকে বাংলায় চালু আয়ুষ্মান ভারত যোজনা, কীভাবে আবেদন করবেন জানুন
এদিকে, ভয়েস অফ বিডি হিন্দুসের তরফে বাংলাদেশের রাজপথে বঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হওয়া বিক্ষোভ মিছিলের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পাশাপাশি দাবি করা হয়েছে, শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনে হারিয়ে দিয়েছেন বলেই ওপার বাংলার মুসলিম সম্প্রদায়ের মানুষজন ক্ষিপ্ত! যদিও ভাইরাল হওয়া পোস্টের সত্যতা যাচাই করিনি আমরা।










