প্রীতি পোদ্দার, কলকাতা: অনেকেই সবসময় নিজেদের ঘর গুছিয়ে রাখতে বেশ ভালোবাসেন। বইপত্র, সাজার জিনিস, জামাকাপড় সবটাই গুছিয়ে (Cleaning Tips) রাখতে চান অনেকে অর্থাৎ বেডরুম থেকে শুরু করে ডাইনিং রুম, রান্নাঘর সবই থাকবে টিপটপ। তবে সমস্যা করে ফেলে সিলিং ফ্যান (Ceiling Fan)। পাখা চালালেই ফ্যানের ব্লেডে জমে থাকা ধুলোর আস্তরণ যেন ঝরে ঝরে পড়তেই থাকে। আর তাতেই বাড়ে বিরক্তি। তবে চিন্তা নেই, আমাদের আজকের প্রতিবেদন বেশ কয়েকটি ঘরোয়া টিপস নিয়ে হাজির হয়েছে।
ঘরের সৌন্দর্যই নষ্ট হয়ে যায় ফ্যানের ধুলোতে
গরম পড়তেই ঘরে ফ্যান চালানো ছাড়া উপায় থাকে না। কিন্তু এই আরামের মধ্যে বাড়তে থাকে বিরক্তি। ফ্যান চালাতে গিয়ে মাথার ওপর ঝরে পড়ে ধুলো। এটি শুধু ঘরের সৌন্দর্যই নষ্ট করে না, বরং শ্বাসকষ্টের সমস্যাও আরও বাড়িয়ে দেয়। বারংবার পরিষ্কার করলেও ধুলোর মোটা স্তর পড়বেই পড়বে। তবে এই সমস্যার সমাধান আছে। আর তার জন্য মানতে হবে কিছু কার্যকরী টিপস, দরকার পড়বে না দামি ক্লিনিং প্রোডাক্টের। আর সেই কার্যকরী টিপসগুলো কী এক এক করে জেনে নেওয়া যাক বিস্তারিত।
ফ্যানের ব্লেড পরিষ্কার করার উপায়
মাত্র কয়েকটি উপকরণ দিয়েই পরিষ্কার করা যাবে ফ্যানের ব্লেড, চলুন দেখে নেওয়া যাক উপায়গুলি –
- শুকনো কাপড় বা পুরনো বালিশের কভার দিয়ে ব্লেডের উপর জমে থাকা আলগা ধুলো পরিষ্কার করুন। প্রথমেই ভেজা কাপড় ব্যবহার না করাই ভালো। নইলে শুকনো ধুলো জলের সঙ্গে মিশে কাদা-কাদা হয়ে যেতে পারে। তবে তার আগে অবশ্যই ফ্যানের সুইচ বন্ধ করে দিন এবং ব্লেড সম্পূর্ণ থেমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। নইলে এটি প্রাণঘাতী হতে পারে।
আরও পড়ুন: জানেন কেন মা মনসার এক চোখ অন্ধ হয়েছিল?
- সিলিং ফ্যান পরিস্কারের জন্য প্রথমে একটি বড় প্লাস্টিকের ব্যাগ নিয়ে নিন। ফ্যানের প্রতিটি ব্লেডের ওপর আলতোভাবে ব্যাগটি ঢোকান। তারপর ব্লেড ধরে আসতে টেনে বের করুন। দেখবেন পুরো ধুলো ব্যাগের ভেতর আটকে যাবে এবং ঘরের অন্য কোথাও আর সেই ধুলো পড়বে না। ফলে ঘর নোংরা হওয়ার কোন সম্ভাবনাই নেই।
- সিলিং ফ্যান পরিষ্কার করার জন্য ব্যবহার করতে পারেন টেপ ট্রিক। এই টেপ নিয়ে প্রতিটি ব্লেডের ওপর পাতলা স্তর আকারে লাগিয়ে দিন। এটি ধুলোর সংস্পর্শ থেকে সরাসরি ব্লেডকে রক্ষা করবে। অর্থাৎ ধুলোগুলো সরাসরি এই টেপের ওপরেই পড়বে। কিছুদিন পর কেবল টেপ খুলে ফেলে দিলেই ব্লেড থাকবে একদম পরিষ্কার।










