বাইরে থেকে ভালো কিন্তু ভিতরে কালো, খারাপ আলু চিনবেন কী করে? জেনে নিন সহজ উপায়

Published:

Rotten Potato

অনন্যা সরকার, কলকাতা: আলু এমন একটি সবজি, যা প্রায় প্রতিটি ভারতীয় বাড়ির রান্নাঘরেই পাওয়া যায়। আর বাঙালিদের তো আলুর প্রতি একটা আলাদাই ভালোবাসা রয়েছে। হেন কোনও পদ নেই যা আলু দিয়ে বানানো যায় না, আলুরদম, তরকারি থেকে শুরু করে পরোটা, পাকোড়া এবং বিভিন্ন ধরনের জলখাবারে আলু স্বমহিমায় বিরাজ করছে। ব্যবহার বেশি হওয়ার ফলে অনেকেই একসাথে অনেকটা পরিমাণে আলু কিনে মজুত করে রাখেন। তবে, কখনও কখনও আলু কাটার পর এর ভিতরে কালো, বাদামী দাগ দেখা যায়। কিন্তু বাজার থেকে পচা আলু (Rotten Potato) কিনছেন না টাটকা, তা অনেকসময় বাইরে থেকে দেখে বোঝা কঠিন হয়ে পড়ে। কীকরে চিনবেন কোন আলুটা ভালো, আর কোনটা খারাপ? চিনে নেওয়ার কয়েকটি সহজ উপায় চলুন জেনে নেওয়া যাক। 

পচা আলু চেনার উপায়

আলুর ভেতরের রঙের পরিবর্তনের অনেক কারণ থাকতে পারে। তাই, বাজার থেকে আলু কেনার সময় কিছু ছোটখাটো বিষয়ের দিকে নজর দেওয়া জরুরি। এটি পচা বা বেশি পুরোনো আলু কেনা থেকে বিরত রাখে। আসুন তাহলে এমন কিছু উপায় জেনে নেওয়া যাক, যা দিয়ে সহজেই চিনে নেওয়া যাবে কোন আলুটা ভালো, আর কোনটা পচা। 

আলুর বাইরের রঙ পরীক্ষা

ভালো আলু চেনার জন্য প্রথমেই আলু কেনার সময়, এর বাইরের রঙ পরখ করতে হবে। খুব বেশি সবুজ আলু কেনা এড়িয়ে চলুন। হালকা দাগ থাকলে তা সবসময় পচনের লক্ষণ নয়। তবে, যদি আলুর রঙে উল্লেখযোগ্য পরিবর্তন আসে বা অস্বাভাবিক দেখায়, তবে তা না কেনাই ভালো।

আরও পড়ুন: বাথরুমের কমোড, টাইলস থেকে এক নিমেষেই উঠবে হলুদ ছোপ! কাজে লাগান এই টোটকা

আলু বেশি নরম কিনা দেখে নিন

ভালো আলু সাধারণত হাতে নিলে বেশ শক্ত মনে হয়। যদি কোনও আলু সাধারণ হাতের চাপে নরম বলে মনে হয়, বা এর খোসা কুঁচকে যায়, তবে সেই আলু পুরোনো হতে পারে।

কালো দাগযুক্ত আলু বাদ দিন

বাজার থেকে কেনার সময় কালো দাগ, পচন বা ছত্রাকযুক্ত আলু এড়িয়ে চলুন। কখনও কখনও আঘাত লাগার কারণে আলুতে কালো বা বাদামী দাগ দেখা যায়। অনেকে কালো অংশটি বাদ দিয়ে রান্নায় ব্যবহার করেন। কিন্তু যদি আলুর কোনো অংশ পচা, খুব নরম বা ছত্রাকযুক্ত হয়, তবে তা রান্নায় ব্যবহার করা নিরাপদ নয়।

আরও পড়ুন: তেজপাতাতেই ফিরবে ঘরে সুখ-শান্তি! শুধু করুন এই কাজ

আলুর অঙ্কুর গজিয়ে থাকলে সতর্ক হয়ে যান

আলুতে ছোট ছোট অঙ্কুর দেখা দেওয়া – সেটি দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখার একটি লক্ষণ হতে পারে।  তাই অতিরিক্ত অঙ্কুরযুক্ত, অপরের দিকে কোঁচকানো ভাবযুক্ত বা ক্ষতিগ্রস্ত আলু না কেনাই উচিত। এগুলো পচা হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। আর বাড়িতে রাখা আলুতেও যদি অঙ্কুর গজাতে শুরু করে, তাহলে দীর্ঘদিন সংরক্ষণ না করে সেগুলো ব্যবহার করে নেওয়াই ভালো।

আলু কাটলে কালো হয়ে যায় কেন?

আলুর কেটে কিছু সময় রেখে দিলে তাতে বাদামী বা কালো রং ধরতে শুরু করে। বাতাসে উন্মুক্ত থাকার কারণে জারণের ফলে কাটা আলুর এই বিবর্ণতা দেখা যায়, যা খুবই স্বাভাবিক। তবে, কাটা আলুর রঙ গাঢ় কালো হলে, তাতে পচন ধরলে, দুর্গন্ধ বের হলে বা গঠনে অস্বাভাবিকত্ব দেখা গেলে, তা ব্যবহার না করাই উচিত।

আরও Potato