প্রীতি পোদ্দার, কলকাতা: শাস্ত্র অনুযায়ী, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় কৃষ্ণ জন্মাষ্টমী। আর ঠিক তার ১৫ দিন পরে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী (Radha Ashtami 2026)। এই দিনে কৃষ্ণ প্রেমিকা শ্রীরাধার জন্ম হয়েছিল বলে মনে করা হয়। মনে করা হয়, রাধাষ্টমীতে উপবাস পালন না করলে নাকি জন্মাষ্টমীর উপবাসে কোনও শুভ ফল পাওয়া যায় না। এমনকি এই দিনে যদি কিছু বিশেষ কাজ (Radh Ashtami Puja Benefits) করা হয় তাহলে নাকি জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে চিরকাল। চলুন এক নজরের সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।
কবে পড়েছে এই তিথি?
চলতি বছর আগামী ১৯ সেপ্টেম্বর শনিবার, রাধাষ্টমী তিথি পালন করা হবে। ১৮ সেপ্টেম্বর দুপুর ১টা ২ মিনিট থেকে অষ্টমী তিথি পড়ছে এবং তা থাকবে ১৯ সেপ্টেম্বর বেলা ৩টে ২৮ মিনিট পর্যন্ত। এবং উদয়া তিথি অনুসারে রাধাষ্টমী পালিত হবে ১৯ সেপ্টেম্বর ২০২৬ শনিবার। বলা হয়, রাধাষ্টমীকে অত্যন্ত পবিত্র তিথি বলে মনে করা হয়। কারণ প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তিথি পালন করলে পাপস্খালনের পর পুণ্যসঞ্চয় হয়। এমনকি এই তিথিতে পালনীয় কিছু রীতিনীতি আছে যদি সেগুলি পালন করা হলে জীবনে সুখশান্তি বিরাজ করবে এবং জীবনে প্রেম চিরস্থায়ী হবে। কোন কোন কাজ করলে এই সুখ পাওয়া যাবে সম্পূর্ণটা জেনে নিন।
রাধাষ্টমীর দিন এই বিশেষ ৪ টি কাজ
- রাধাষ্টমীর দিন অবশ্যই রাধারানিকে রাবড়ি অর্পণ করলে জীবনে সুখ শান্তি উপচে পড়ে কারণ শাস্ত্র মতে বলা হয় রাবড়ি তাঁর খুব প্রিয় একটি মিষ্টি। তাই স্বামী-স্ত্রী যদি দু’জনে একসঙ্গে শ্রীরাধাকে রাবড়ি অর্পণ করে তাহলে তাঁদের সম্পর্কে মিষ্টতা আসে।
- রাধাষ্টমীর দিন অবশ্যই শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধার যুগল মূর্তি পুজো করতে হবে। এছাড়াও এদিন শ্রীকৃষ্ণ এবং রাধারানির যুগল মূর্তি পুজো করার সময় শ্রীকৃষ্ণকে হলুদ বস্ত্র এবং রাধারানিকে গোলাপি রঙের বস্ত্র দিয়ে সুসজ্জিত করুন। দেখবেন সংসারে সুখ শান্তি নেমে আসবে।
আরও পড়ুন: ভাত রান্নার সময় মেনে চলুন এই ঘরোয়া টিপস, থাকবে একদম ঝরঝরে
- শাস্ত্র মতে, এদিন আপনি যে দেবতাকেই মানুন না কেন, তাঁকে তাঁর স্বামী বা স্ত্রীর সঙ্গে পুজো করুন। যেমন আপনি মহাদেবের ভক্ত হলে এদিন শিব পার্বতীর পুজো করুন। বা আপনি যদি মা লক্ষ্মীর ভক্ত হন, তাহলে লক্ষ্মীর ও নারায়ণের একসঙ্গে আরাধনা করুন। দেখবেন দাম্পত্য জীবনে সুখ নেমে আসবে।
- রাধাষ্টমীতে রাধারানিকে অবশ্যই ক্ষীর নিবেদন করুন। এতে আপনার সৌভাগ্যের দ্বার খুলে যাবে। নতুন সম্পত্তি কিনতে পারবেন। তাছাড়া আপনার মনের ইচ্ছাও যেমন পূরণ হবে ঠিক তেমনই যদি কারোর বিয়েতে কোনো বাঁধা থাকে, তাহলে সেটি সম্পূর্ণভাবে নির্মূল হবে।










