বাড়ি থেকে মশা তাড়ানোর সহজ উপায়

Published:

Repel Mosquitoes

প্রীতি পোদ্দার, কলকাতা: গরমের আনাগোনা শুরু হতেই যেমন ঘরে ঘরে বাড়ে মশার (Mosquito) উপদ্রব, ঠিক তেমনই আবার বর্ষার সময়ও মশার আনাগোনা থাকে। সেক্ষেত্রে সতর্কতা না মেনে চললেই মশার কামড় থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া এবং চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগের ঝুঁকিও বাড়ে। তাই আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে বাড়ি থেকে মশা তাড়ানোর (Repel Mosquitoes) বেশ কিছু ঘরোয়া টিপস।

বাজারচলতি মশার ধূপ, ওষুধ, কয়েল, স্প্রে ইত্যাদি নানা রকম উপায়ে মশা তাড়িয়ে থাকি আমরা, কিন্তু তাতে যে খুব একটা সুবিধা হয় তা কিন্তু নয়। অন্যদিকে আবার চিকিৎসকদের মতে মশার ধূপ বা লিক্যুইড ওষুধ দীর্ঘক্ষণ জ্বালানো ঠিক নয় বদ্ধ ঘরে। শ্বাসের সমস্যা হতে পারে। তাই এই সমস্যা থেকে বাঁচতে মেনে চলুন ৪ টি ঘরোয়া টোটকা।

রসুন

রসুনের কড়া গন্ধ মশা একদমই সহ্য করতে পারে না। তাই সেক্ষেত্রে রসুন মশা তাড়ানোর একটি শক্তিশালী অস্ত্র বলা যায়। এর জন্য কয়েক কোয়া রসুন থেঁতলে নিয়ে জলে ফুটিয়ে নিতে হবে। এবার সেটি একটি স্প্রে বোতলে ভরে ঘরের কোণা, দরজা এবং জানালার চারপাশে স্প্রে করে নিতে হবে। দেখবেন বাড়িতে মশার উপদ্রব কমবে।

নিমপাতা

বাড়ি থেকে মশা তাড়াতে হলে নিম পাতার ব্যবহার করতে পারেন। এজন্য একটি ধাতব পাত্র বা ধুনুচিতে শুকনো নিম পাতা নিয়ে ধোঁয়া তৈরি করুন। এই ধোঁয়া ঘরের কোণায় কোণায় ছড়িয়ে দিন। আসলে এর গন্ধ একদমই সহ্য করতে পারে না মশা, দেখবেন ধীরে ধীরে এদের উপদ্রব কমবে। এছাড়াও ঘরের কোণে, টেবিল বা খাটের পাশে রাখা টেবিলেও রেখে দিতে পারেন, কিছুটা কাজ দেবে।

আরও পড়ুন: ভুলেও মহালয়ার দিন করবেন না এই কাজগুলি, নইলে বাড়বে বিপদ

পিপারমেন্ট অয়েল

অনেকেই মশা তাড়াতে ঘরের কোণে পিপারমেন্ট অয়েলযুক্ত মোমবাতি জ্বালান। কিন্তু এই তেল আপনি গায়েও ব্যবহার করতে পারবেন। তবে যদি কারোর ত্বকের সমস্যা থাকে তখন সরাসরি পিপারমেন্ট অয়েল গায়ে না লাগানোই ভালো কারণ এতে র‌্যাশ বেরোতে পারে। তবে নারকেল তেল বা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে লাগালে কোনো ক্ষতি হবে না।

জল জমতে দেবেন না

যেখানে জল জমে থাকবে সেখানেই মশার আনাগোনা বাড়বে। তাই বাড়ির আশেপাশে বেশি জল জমে থাকলে পরিষ্কার করে নিতে হবে। এমনকি ছাদের কোণে বৃষ্টির জল জমছে কিনা খেয়াল রাখুন। বাগান, বারান্দা বা ছাদে কোনও খালি গাছের টব রাখা থাকলে সেগুলি উল্টে রাখুন যাতে সেখানে জল জমতে না পারে। বাড়ির বাইরে ময়লা ফেলার বালতি থাকলে সেটিতে জল জমে থাকছে কি না খেয়াল রাখতে হবে।

আরও Health Mosquito
google button