ঘাম বৃষ্টিতে পুজোয় আর গলবে না মেকআপ, মেনে চলুন এই ৫টি নিয়ম

Published:

Durga Puja 2026

প্রীতি পোদ্দার, কলকাতা: দেখতে দেখতে প্রায় চলেই এল পুজো (Durga Puja 2026)। কিন্তু কেনাকাটা এখনও যেন শেষই হচ্ছে না। কোন দিন কোন পোশাকের সঙ্গে কেমন সাজতে হবে সেই নিয়ে চলছে একাধিক পরিকল্পনা। কিন্তু প্রতিবার পুজোতে যেভাবে ভ্যাপসা গরম পড়ে তাতে মেকআপ (Makeup) গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন খুবই বাজে দেখতে লাগে। তাই পুজোয় যাতে আপনাকে এই সমস্যায় পড়তে না হয় তার জন্য অবশ্যই মেনে চলুন এই ৫টি ট্রিক।

বরফ

মুখের মেকআপ যাতে গলে না যায় তার জন্য সবচেয়ে দরকারি উপাদান হল বরফ। আসলে গরমে প্রত্যেকেরই ত্বক থেকে তেল নিঃসৃত হয়। তাই, ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে বরফ ঘষে নিন সারা মুখে। এর জন্য একটি পরিষ্কার কাপড়ের মধ্যে কয়েক টুকরো বরফ নিয়ে ভালো করে ঘষুন। এছাড়াও ৫ সেকেন্ড করে ৩ বার বরফগলা জলে মুখ ডুবিয়ে নিতে পারেন। দেখবেন পরে মেক আপ করলে আর জ্বলছে না।

সঠিক প্রাইমার ব্যবহার করুন

তৈলাক্ত ত্বকে মেকআপ গলে যাওয়ার প্রবণতা সবথেকে বেশি থাকে, সেক্ষেত্রে মেকআপ শুরুর আগে অবশ্যই সঠিক প্রাইমার ব্যবহার করবেন। কারণ প্রাইমার মেকআপকে দীর্ঘক্ষণ ধরে রাখতে সাহায্য করে। যতই ভারী মেকআপ করুন না কেন ঠিকঠাক প্রাইমার না ব্যবহার করলে ঘামে ঘামে মেকআপ গলে যাবে।

আরও পড়ুন: সাবান নয়! পুজোর আগে পুরোনো সোনার গয়না পরিষ্কার করুন এভাবে

সঠিক ফাউন্ডেশন ব্যবহার

ঘাম বা বৃষ্টিতে ভারী ফাউন্ডেশন গলে যেতে পারে। তাই ওয়াটার-বেসড বা ম্যাট ফাউন্ডেশন ব্যবহার করুন। অনেকেই বেশি ফাউন্ডেশন দিয়ে ফেলেন কিন্তু কখনোই সেটা করবেন না। মেকআপ বেস ঠিক রাখতে হলে অল্প ফাউন্ডেশন যথেষ্ট, এর জন্য ভালো ব্রাসও ব্যবহার করতে হবে। যাতে ফাউন্ডেশনটা মুখের সব জায়গায় ভালো করে মাখানো যায়।

ওয়াটারপ্রুফ প্রোডাক্ট

ঘামের সময় মেকআপ যাতে গলে না যায় তার জন্য আইলাইনার, মাস্কারা, এমনকি লিপস্টিক সবই ওয়াটারপ্রুফ ব্যবহার করুন। এতে বৃষ্টি বা ঘাম কোনও কিছুর প্রভাব পড়বে না। মেকআপ একদম পারফেক্ট থাকবে।

সঠিক সেটিং স্প্রে প্রয়োজন

মেকআপকে দীর্ঘস্থায়ী সেট করতে হলে একটি ভালো সেটিং স্প্রে ব্যবহার করুন। এতে ঘাম হলেও মেক আপ নষ্ট হবে না। অন্যদিকে মেকআপ যাতে আরও ভালো থাকে এর জন্য পাউডার বেসড আইশ্যাডো, ব্লাশ, হাইলাইটার ব্যবহার করুন। এমনকী কনট্যুরও পাউডার বেসড ব্যবহার করুন। দেখবেন আর গলবে না।

google button