জলের বোতলের দুর্গন্ধ নিমেষে দূর করুন এই ৪ উপায়ে

Published:

Kitchen Tips

প্রীতি পোদ্দার, কলকাতা: জলের বোতল প্রায় প্রত্যেকের নিত্যসঙ্গী। কোথাও ঘুরতে গেলে কিংবা অফিসে, জিমে, গাড়িতে সব জায়গাতেই নিয়ে যেতে হয় জলের বোতল (Water Bottle)। ব্যবহার হয়ে গেলে বোতলের মুখ খুলে ধুয়েও রাখেন অনেকে। কিন্তু তারপরও বোতল খুললেই অদ্ভুত একটা গন্ধ (Water Bottle Smell) আসে! দীর্ঘদিন জলের বোতল ব্যবহার করলে একদিকে যেমন গন্ধের সমস্যা হয়। ঠিক তেমনই বিপুল সংখ্যক ব্যাকটেরিয়া বাসা বাধতে পারে। সেই কারণেই গন্ধ হয়। তবে চিন্তা নেই বেশ কিছু ঘরোয়া টোটকাতেই (Kitchen Tips) জলের বোতলের দুর্গন্ধ দূর হবে নিমেষেই।

প্লাস্টিক বা কাচের বোতলও টানা কদিন ব্যবহার করলেই অনেকসময় বোতলে গন্ধ হয়। মূলত জল রাখার কারণেই এমন গন্ধ হতে পারে, তাহলে চলুন এই গন্ধ দূর করার বেশ কয়েকটি টিপস।

কাঠকয়লা

বোতলের ভিতরের পচা গন্ধ দূর করতে সবচেয়ে কার্যকরী উপাদান হল কাঠকয়লা। এতে একদিকে যেমন বোতল পরিষ্কার হয় ঠিক তেমনি আবার গন্ধ দূর করতেও বেশ সহায়ক এটি। তাই এক্ষেত্রে বোতলে বেশ কিছটা কাঠকয়লা গুঁড়ো দিয়ে জল ঢেলে বোতলের ঢাকনা বন্ধ করে ১২-১৪ ঘণ্টা রেখে দিতে হবে। তারপর সেই জল ফেলে খুব ভাল করে বোতল ধুয়ে নিতে হবে। তা হলে খারাপ গন্ধ চলে যাবে। আসলে এই উপকরণে থাকে সূক্ষ ছিদ্র যা যে কোনও জিনিস শুষে নিতে সাহায্য করে।

কফির গুঁড়ো

বোতলের বিশ্রী গন্ধ দূর করতে কফির গুঁড়ো খুবই কার্যকরী উপাদান। এর জন্য প্লাস্টিকের বোতলের মধ্যে কফির গুঁড়ো এবং জল যোগ করে ঢাকনা আটকে ৪-৫ ঘণ্টা রেখে দিতে হবে। এর পর বোতল জল দিয়ে বার কয়েক ধুয়ে নিন। এতেই প্লাস্টিকের গন্ধ চলে যাবে। আসলে কফির গুঁড়োতে থাকা নাইট্রোজেন বোতলে বিশ্রি গন্ধ দূর করতে সহায়ক। এক্ষেত্রে চা পাতাও ব্যবহার করা যাবে।

আরও পড়ুন: ভুলেও মাইক্রোওয়েভে এই ৩ খাবার গরম করবেন না, শরীরে ভয়ঙ্কর প্রভাব পড়তে পারে

ভিনিগার ও শুকনো চাল

প্রথমে বোতলের ভেতরে চাল, ভিনিগার এবং নুন একসঙ্গে দিয়ে ওর মধ্যে হালকা গরম জল ঢেলে মুখ ভালোভাবে বন্ধ করে ১ থেকে ২ মিনিট জোরে জোরে ঝাঁকাতে হবে। তারপর বোতল খুলে পরিষ্কার জল দিয়ে ভালোভাবে নিতে হবে দেখবেন বিশ্রী গন্ধ যেমন দূর হবে ঠিক তেমনই আবার পরিষ্কারও হবে। আসলে শুকনো চাল ছোট স্ক্রাবারের মতো কাজ করে। এবং ভিনিগার বোতলের ভেতরের দুর্গন্ধ কমাতে এবং কিছু ধরনের ময়লা পরিষ্কার করতে সাহায্য করতে পারে।

সাবান জল

সবচেয়ে কম খাটুনিতেও বোতলের দুর্গন্ধ দূর করা যাবে, আর সেটি হল সাবান জল। হ্যাঁ, সাবান ও জল দিয়েও পরিষ্কার করা যায় জলের বোতল। এতে ব্যাকটেরিয়াও নষ্ট করা যাবে। তবে ভাল করে ধুতে হবে, বোতলের মধ্যে যেন সাবানের কোনও অংশ না থেকে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।

আরও Smell Water Bottle