প্রীতি পোদ্দার, কলকাতা: ব্যস্ততার মাঝে চটজলদি রান্না করতে কম বেশি সকলেই মাইক্রো ওয়েভ (Microwave) ব্যবহার করে থাকেন। মেশিনটিকে নির্দিষ্ট সময় এবং তাপমাত্রার পরিমাণ নির্বাচন করে দিলেই খাবার (Food) বানিয়ে দেয় কোন ঝঞ্ঝাট ছাড়াই। কিন্তু জানেন কি বিভিন্ন সমীক্ষায় জানা গিয়েছে, নিয়মিত মাইক্রোওয়েভে রান্না খাবার খাওয়া স্বাস্থ্যের (Health Disease) পক্ষে রীতিমতো ক্ষতিকর! শুধু তাই নয়, এমন বেশ কিছু খাবার আছে যা মাইক্রো ওয়েভে গরম করা কখনই উচিত নয়, ক্যানসার-সহ নানা শারীরিক সমস্যা ডেকে আনতে পারে।
বর্তমানে কমবেশি সকলের ঘরে ঘরেই এখন দেখা যায় মাইক্রোওয়েভ। খাবার গরম করা থেকে শুরু করে অল্প তেলে রান্না এবং কেক, কুকিজ এবং বিস্কুট বেক করার ক্ষেত্রেও এই মেশিন ব্যবহার করা হয়। কিন্তু এমন কয়েকটি খাবার আছে যেগুলো ভুলেও মাইক্রো ওয়েভে (Microwave) গরম করা যায় না, এতে উল্টো বিপদ ডেকে আনে শরীরে। শরীরে বাড়তে থাকে নানা রোগ, তাহলে চলুন আজকে প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক কোন কোন খাবারগুলি রয়েছে সেই তালিকায়।
দুধ
মাইক্রোওয়েভে দুধ কখনোই ফোটাবেন না। কারণ, এতে দুধের মধ্যে থাকা কিছু প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড থাকে যা রেডিয়েশনে একেবারে নষ্ট হয়ে যায়। এমনকি, দুধে থাকা অ্যামিনো অ্যাসিড পরিবর্তিত হয়ে কার্সিনোজেনিক সাবস্ট্যান্স তৈরি করে। যা শরীরে ক্যানসার ডেকে আনে। তাই ভুলেও দুধ কখনোই গরম করবেন না।
ভাত
আগে থেকে বেশি করে ভাত করে নেওয়ার পর অনেকেই খাওয়ার আগে মাইক্রোওয়েভ ওভেনে ভাত গরম করে খান। এই অভ্যাস মোটেও ভাল নয়। ভাত গরম করলে তাতে ব্যাসিলাস সেরেসাস নামক ব্যক্টেরিয়া তৈরি হয়। এই ব্যক্টেরিয়া শরীরে গিয়ে টক্সিন উৎপন্ন করে। এর ফলে ডায়ারিয়া, পেটের সমস্যা হতে পারে। এছাড়াও নানা শারীরিক সমস্যা শুরু হয়।
আরও পড়ুন: কচু খেলেই চুলকোচ্ছে গলা? এই ঘরোয়া টিপসেই মিলবে স্বস্তি
চিকেন
মাইক্রোওয়েভে চিকেন রান্না করেন, কারণ খুব সহজে ও নির্ঝঞ্ঝাটে চটজলদি রান্না করা যায়। কিন্তু এটি আমাদের শরীরে বিপদ ডেকে আনে। কারণ মাংসে থাকা বিভিন্ন অ্যামিনো অ্যাসিড মাইক্রো ওয়েভের চক্করে ডি-নাইট্রোসোডিএন্থানল অ্যামিনস নামে বিষাক্ত যৌগ উৎপাদন করে, যা ক্যানসারের কারণ। তাই ভুলেও এই মেশিন চিকেন রান্নার সময় ব্যবহার করবেন না।










