অনন্যা সরকার, কলকাতা: এই ব্যস্ততার যুগে অধিকাংশ মানুষেরই দম ফেলার সময়টুকু নেই। কর্মক্ষেত্র ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রাখতে রাখতে অনেকে নিজেদের স্বাস্থ্যকেই অবহেলা করে ফেলেন। অস্বাস্থ্যকর জীবনযাপনের ফলে ধীরে ধীরে চর্বি বা মেদ জমতে শুরু করে শরীরে, যা পরবর্তীতে গুরুতর স্বাস্থ্যঝুঁকির সম্ভাবনা তৈরি করে। এদিকে, জিম যাওয়ার সময় বা সংস্থান নেই। এমতাবস্থায় কী করবেন? আছে সহজ উপায়। বাড়িতে বসে নিঃশ্বাস প্রশ্বাসের ব্যায়াম করে ওজন ঝরানো সম্ভব – বলছেন ফিটনেস প্রশিক্ষকেরা। প্রাণায়াম (Breathing Exercise) ফুসফুসের কার্যকারিতা বাড়ায়, আর তা সাহায্য করে ওজন কমাতেও। কীভাবে বাড়িতে বসে শরীরচর্চার পাশাপাশি নিঃশ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করে ঝরাবেন মেদ – চলুন সেটাই জেনে নেওয়া যাক।
প্রাণায়াম মেদ ঝরায় কীভাবে?
বিশেষজ্ঞরা বলছেন, কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণুর বন্ধনে তৈরি হয় ট্রাইগ্লিসারাইড (Triglycerides) বা চর্বি। আর এই পরমাণুর বন্ধনকে অক্সিডেশন (Oxidation) পদ্ধতিতে ভাঙতে পারলেই কেল্লাফতে। চর্বির কোষে থাকা কার্বন পরমাণু শ্বাসের সাথে নেওয়া অক্সিজেনের সঙ্গে জড়িত হয়ে কার্বন ডাই অক্সাইড অক্সাইড তৈরি করে, যা নিঃশ্বাসের সাথে শরীর ছেড়ে বেরিয়ে যায়। আর চর্বির কোষের মধ্যে থাকা হাইড্রোজেনের সাথে অক্সিজেন মিশে তৈরি হয় জল। তাই স্বাস্থ্য বিশারদরা বলছেন প্রশ্বাসের সাথে যত বেশি অক্সিজেন গ্রহণ করা যায়, ততই মঙ্গল। শরীরের চর্বি গলাতে এক্সপার্ট ফুসফুস। একাই দেহের ৮০ ভাগ চর্বিকে জলে ও হাওয়ায় পরিণত করতে পারে আমাদের শরীরের এই অতি গুরুত্বপূর্ণ অঙ্গ।
আরও পড়ুন: ১৮ বছর না হলে ব্যবহার করা যাবে না হোয়াটসঅ্যাপ? বড় খবর
তবে এক্ষেত্রে খাবারের ভূমিকাও প্রবল। পুষ্টিবিদরা জানাচ্ছেন, শরীরের চর্বি কমানো ও না জমতে দেওয়ার পিছনে খাদ্যের গুরুত্বও অপরিসীম। অত্যাধিক খাওয়ার ফলে যদি দেহে কেজি কেজি চর্বি জমে যায়, তাহলে ফুসফুসের সাধ্য নেই, তা একেবারে কমানো। তাই উপযুক্ত খাদ্যাভ্যাসের পাশাপাশি শারীরচর্চা ও সঠিক পদ্ধতি মেনে শ্বাসের ব্যায়াম করলে দ্রুত ও কার্যকরীভাবে ওজন কমবে। পেটের চর্বি ঝরানোর জন্য কপালভাতি একটি কার্যকরী ব্যায়াম। এটি মাসখানেক ধরে প্রতিদিন ২০-৩০ মিনিট অভ্যাস করলে, ফল পাবেন হাতে নাতে।
আরও পড়ুন: জলের উপর ভাসবে সোলার প্যানেল, সস্তায় মিলবে বিদ্যুৎ! দারুণ প্রকল্প কেন্দ্রের
কপালভাতি করার সঠিক পদ্ধতি
এই শ্বাসের ব্যায়াম করার জন্য প্রথমেই একটি ফাঁকা জায়গায় শান্ত বেছে নিন। তারপর পদ্মাসনে বসে প্রথমে স্বাভাবিকভাবে শ্বাস নিতে থাকুন। এরপর মন ও শরীর শান্ত হলে এবং শ্বাসপ্রশ্বাসের প্রক্রিয়া স্বাভাবিক হয়ে এলে মুখ দিয়ে শ্বাস নিয়ে কিছুক্ষণ ধরে রাখুন এবং ধীরে ধীরে নাক দিয়ে সেই শ্বাস ছাড়ুন। খেয়াল রাখবেন শ্বাস ছাড়ার সময়ে যেন পেট ভিতরের দিকে ঢুকে আসে।
এই পদ্ধতিতে ২০ বার শ্বাস নেওয়া ও ছাড়ার পর মিনিট খানেকের বিরতি নিন। আবার একইভাবে ২০ বার শ্বাস নিন ও ছাড়ুন। শুরুতেই অনেকক্ষণ ধরে এই ব্যায়াম করার দরকার নেই। প্রথম দিকে দু’মিনিটে করে করুন, তারপর নিজের ক্ষমতা মতো সময় বাড়ান।










