নতুন মুখ্যমন্ত্রী পদে বসতেই কর্মীদের খুলল কপাল, DA বৃদ্ধির ঘোষণা সরকারের

Published:

Dearness allowance

সহেলি মিত্র, কলকাতাঃ সরকারি কর্মীদের জন্য রইল দারুণ সুখবর। রাজ্যের মসনদে নতুন মুখ্যমন্ত্রী বসতেই কপাল খুলে গেল ৯ লক্ষ সরকারি কর্মীর। এখন নিশ্চয়ই ভাবছেন কী হয়েছে? তাহলে জানিয়ে রাখি, মহার্ঘ্য ভাতা বা ডিএ (Dearness allowance) বাড়ল সরকারি কর্মীদের। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। সরকারের এহেন সিদ্ধান্তে বেজায় খুশি সকলে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

DA বাড়ল সরকারি কর্মীদের

এই DA কিন্তু বেড়েছে বিহারের ৯ লক্ষ কর্মীর। আজ বুধবার ১৩ মে বিহারের নতুন মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সভাপতিত্বে একটি মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এই বৈঠকে সরকার বিহারের প্রায় ৯ লক্ষ কর্মচারীর মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ অনলাইনেই করা যাবে অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন, জানিয়ে দিলেন অগ্নিমিত্রা পাল

রাজ্যের অর্থ বিভাগ জানিয়েছে যে, মহার্ঘ ভাতা ৫৮ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ করা হয়েছে। এই সিদ্ধান্তটি ১ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর হবে। অর্থাৎ টাকা ৫ মাসের বকেয়া একসঙ্গে পাবেন সকলে। এই মন্ত্রিসভার বৈঠকে মোট ১৮টি আলোচ্য বিষয় অনুমোদন করা হয়েছে। এছাড়াও, পঞ্চম বেতন স্কেলের আওতাধীন কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা ৪৭৪ শতাংশ থেকে বাড়িয়ে ৪৮৩ শতাংশ করার অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে, স্বরাষ্ট্র দপ্তর পূর্ব চম্পারণ, সমস্তিপুর, মধুবন, বৈশালী এবং সিওয়ান—এই পাঁচটি জেলায় পাঁচজন পুলিশ সুপার (গ্রামীণ) পদ তৈরি করা অনুমোদন দিয়েছে।

একগুচ্ছ সিদ্ধান্ত মন্ত্রিসভার

এছাড়াও বৈশালীতে ১০০ একর জমির উপর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট (NIFTEM) প্রতিষ্ঠার জন্য ভূমি অধিগ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে। শিক্ষা বিভাগও একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তৎকালীন জেলা প্রোগ্রাম অফিসার মোহাম্মদ ইরশাদ আনসারীকে বরখাস্ত করা হয়েছে।