প্রতিমাসে ৫,০০০ টাকা স্কলারশিপ পাবে আপনার সন্তান, বড় ঘোষণা রাজ্য সরকারের

Published:

5000 Rs Scholarship

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গোটা দেশে এমন বহু পরিবার রয়েছে, যাঁরা মূলত আর্থিক দুর্বলতার কারণে সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে তুলতে পারেন না। মূলত সে কারণেই সন্তানের শিক্ষায় যাতে আর্থিক সমস্যা বাধা হয়ে না দাঁড়ায়, সেটা নিশ্চিত করতে কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারই বেশ কিছু প্রকল্প (Scholarship) চালু রেখেছে। সেগুলির মধ্যেই একটি অন্যতম প্রকল্প মুখ্যমন্ত্রী কৃষকবৃত্তি (Mukhyamantri Krishak Scholarship)। এই বিশেষ প্রকল্পের অধীনে, আপনার সন্তানের লেখাপড়ার জন্য প্রতিমাসে 5,000 টাকা করে দেবে সরকার। কারা পাবেন?

প্রতিমাসে মিলবে 5,000 টাকার আর্থিক সাহায্য

মূলত কৃষক পরিবারের ছেলে-মেয়েদের পড়াশোনা চালানোর ক্ষেত্রে যাতে অর্থনৈতিক সমস্যা পথের কাঁটা না হয় সেজন্যই মুখ্যমন্ত্রী কৃষকবৃত্তি প্রকল্প চালু করেছে উত্তর প্রদেশ সরকার। এই প্রকল্পের অধীনে কৃষক পরিবারের সন্তানরা, প্রতিমাসে 5,000 টাকা করে আর্থিক সাহায্য পান সরকারের তরফে। যদিও আগে এই বৃত্তি বা আর্থিক সাহায্যের পরিমাণ ছিল মাসিক 3,000 টাকা। তবে কৃষক পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের লেখাপড়া এগিয়ে নিয়ে যেতে পরবর্তীতে এই আর্থিক সাহায্যের পরিমাণ বাড়ায় উত্তর প্রদেশ সরকার।

এখন প্রশ্ন, কারা এই প্রকল্পের সুবিধা পাবেন? প্রথমেই বলে রাখি, উত্তরপ্রদেশের স্থায়ী বাসিন্দা এবং কৃষক পরিবারের সন্তান অথচ মেধাবী, অর্থের অভাবে নিজেদের পড়াশোনা চালাতে পারছেন না সেই সব ছেলে, মেয়েরা উত্তরপ্রদেশ সরকারের তরফে এই আর্থিক সাহায্য পাবেন। এই অর্থ দিয়ে ছাত্র-ছাত্রীরা নিজেদের প্রয়োজনীয় বই, খাতা থেকে শুরু করে আনুষাঙ্গিক লেখাপড়ার সামগ্রী, টিউশন ফি সহ অন্যান্য প্রয়োজন মেটাতে পারবেন।

আরও পড়ুন: মাসে ১৫ হাজার আয় করা দর্জিকে ৯৭৫ কোটির ইনকাম ট্যাক্সের নোটিশ

উত্তর প্রদেশ সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এই বিশেষ প্রকল্প মূলত গ্রামীণ এলাকায় বসবাসকারী কৃষক পরিবারের সন্তানদের স্বার্থের কথা মাথায় রেখে চালু করা হয়েছে। সেক্ষেত্রে, সরকারের সমস্ত শর্ত বা মানদন্ডে উত্তীর্ণ হতে পারলে কৃষক পরিবারের মেধাবী ছেলে, মেয়েরা এই প্রকল্পের আওতায় লেখাপড়ার জন্য প্রতি মাসে 5,000 টাকা অর্থাৎ বছরে 60,000 টাকা পেয়ে যাবেন। বলে রাখি, এই প্রকল্পের জন্য আবেদন করতে হলে শিক্ষার্থীর সচিত্র পরিচয় পত্র, তিনি যে কৃষক পরিবারের সন্তান তার নির্দিষ্ট প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ বা মার্কশিটের মতো গুরুত্বপূর্ণ কিছু নথি লাগবে।

আরও Scholarship Student