সৌভিক মুখার্জী, কলকাতা: মূল্যবান ধাতুর বাজারে আজ খারাপ খবর (Gold Price)। বিশ্বজুড়ে চলা ভূ-রাজনৈতিক অস্থিরতা আর ডলারের বিপরীতে টাকার উত্থানপতনের কারণে আজ কিছুটা হলেও বেড়েছে সোনার দাম। অন্যদিকে পাল্লা দিয়েও আজ রুপোর দামও উর্ধ্বগতিতে। ফলে সাধারণ ক্রেতা বা বিনিয়োগকারীদের কপালে যে চিন্তার ভাঁজ পড়ল তা বলার অপেক্ষা রাখে না। তবে কোন শহরে কততে বিক্রি হচ্ছে আজ সোনা, রুপো (Gold And Silver Price) তা জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। IBJA Rates-র রিপোর্ট অনুসারে—
২২ ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today |
➣ আজ কলকাতার বাজারে ২২ ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৭,৬৫০ টাকায় (+৬৫০)।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩২,৩০০ টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩২,৪৫০ টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩২,৩৫০ টাকায়।
২৪ ক্যারেট পাকা সোনার দাম
➣ আজ কলকাতার বাজারে ২৪ ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৪,৮৫০ টাকায় (-৭০০)।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৪,৩৩০ টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৪,৪৮০ টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৪,৩৮০ টাকায়।
১৮ ক্যারেট সোনার দাম
➣ আজ কলকাতার বাজারে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,০৮,২৫০ টাকায়।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,০৮,২৫০ টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,০৮,৪০০ টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,০৮,৩০০ টাকায়।
আজ রুপোর বাজার দর | Silver Price Today |
➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি ২,২৩,২৫০ টাকায় (+৮০০)।
➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৪০,০০০ টাকায়।
➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৩৫,০০০ টাকায়।
আরও পড়ুন: সুইজারল্যান্ড ম্যাচে গোল করতে ব্যর্থ হয়েও বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে বিশ্বরেকর্ড মেসির
অনেকটাই বাড়ল সোনা, রুপোর দাম
গতকাল কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৩৭ হাজার টাকা। তবে আজ দাম বেড়েছে ৬৫০ টাকা, এবং নতুন রেট দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৭ হাজার ৬৫০ টাকা। পাশাপাশি গতকাল ২৪ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৪৪ হাজার ১৫০ টাকা। আজ দাম বেড়েছে ৭০০ টাকা এবং নতুন রেট দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৪ হাজার ৮৫০ টাকা। এদিকে গতকাল কলকাতার বাজারের রুপো বিক্রি হচ্ছিল প্রতি কেজি ২ লক্ষ ২২ হাজার ৪৫০ টাকায়। আজ দাম বেড়েছে ৮০০ টাকা এবং নতুন রেট দাঁড়িয়েছে ২ লক্ষ ২৩ হাজার ২৫০ টাকা।
বিঃদ্রঃ বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র দাম নিয়ে আপডেট দিয়ে থাকি। কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না।










