সৌভিক মুখার্জী, কলকাতা: বাজারের অস্থিরতা আর বিশ্ববাজরের ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রভাবে আবারও সোনা, রুপোর দামের (Gold Price) গ্রাফ ঊর্ধ্বমুখী। গত কয়েকদিন টানা পতন হচ্ছিল হলুদ ধাতুর বাজার দর। এমনকি পাল্লা দিয়ে কমছিল রুপোর দাম। কিন্তু বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে আজ পাল্লা দিয়ে বেড়েছে দাম। এমনকি কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির সোনার মজুর বৃদ্ধি আর অন্যদিকে মুদ্রাস্ফীতির আশঙ্কা, এই দুইয়ের মধ্যেই মূল্যবান ধাতুর বাজারে তৈরি হয়েছে অস্থিরতা। তবে কোন শহরে কততে বিক্রি হচ্ছে আজ সোনা, রুপো (Gold And Silver Price) তা জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। IBJA Rates-র রিপোর্ট অনুসারে—
২২ ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today |
➣ আজ কলকাতার বাজারে ২২ ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪০,৪৫০ টাকায় (+১২০০)।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৩,৭৫০ টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৩,৯০০ টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৩,৮০০ টাকায়।
২৪ ক্যারেট পাকা সোনার দাম
➣ আজ কলকাতার বাজারে ২৪ ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৭,৮০০ টাকায় (+১৩০০)।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৫,৯১০ টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৬,০৬০ টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৫,৯৬০ টাকায়।
১৮ ক্যারেট সোনার দাম
➣ আজ কলকাতার বাজারে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,০৯,৪৪০ টাকায়।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,০৯,৪৪০ টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,০৯,৫৯০ টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,০৯,৪৯০ টাকায়।
আজ রুপোর বাজার দর | Silver Price Today |
➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি ২,৩৮,১০০ টাকায় (+২৪৫০)।
➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৫০,০০০ টাকায়।
➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৪৫,০০০ টাকায়।
আরও পড়ুন: কলকাতার স্কুলে মিড-ডে মিল রান্না করবে ইসকন, পাতে পড়বে কি ডিম? মিলল জবাব
অনেকটাই বাড়ল সোনা, রুপোর দাম
গতকাল কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৩৯ হাজার ২৫০ টাকা। তবে আজ ১২০০ টাকা দাম বেড়েছে এবং নতুন রেট দাঁড়িয়েছে ১ লক্ষ ৪০ হাজার ৪৫০ টাকা। এদিকে গতকাল ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছিল প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৪৬ হাজার ৫০০ টাকায়। তবে আজ দাম বেড়েছে ১৩০০ টাকা এবং নতুন দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৭ হাজার ৮০০ টাকা। অন্যদিকে গতকাল রুপো বিক্রি হয়েছিল প্রতি কেজি ২ লক্ষ ৩৫ হাজার ৬৫০ টাকায় ।তবে আজ দাম বেড়েছে ২৪৫০ টাকা এবং নতুন রেট ২ লক্ষ৩৮ হাজার ১০০ টাকা।।
বিঃদ্রঃ বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র দাম নিয়ে আপডেট দিয়ে থাকি। কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না।










