সোনা, রুপোর দামে ফের আমূল বদল! আজকের রেট

Published:

Gold

সৌভিক মুখার্জী, কলকাতা: দিনের পর দিন ঊর্ধ্বগতির দিকে ঠেকছে সোনা (Gold) এবং রুপোর বাজার দর। সেই ধারা বজায় রেখে আজও অনেকটাই বেড়েছে সোনার দাম। তবে উল্টো দিকে আজ সুখবর শোনাচ্ছে সাদা ধাতু। অনেকটাই কমেছে আজ রুপোর রেট। কিন্তু এই টালমাটাল পরিস্থিতির মধ্যে বিনিয়োগকারী থেকে শুরু করে সাধারণ ক্রেতাদের মধ্যে যে অনিশ্চয়তা তৈরি হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। তবে কোন শহরে কততে বিক্রি হচ্ছে আজ সোনা, রুপো (Gold And Silver Price) তা জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। IBJA Rates-র রিপোর্ট অনুসারে—

২২ ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today |

➣ আজ কলকাতার বাজারে ২২ ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫৫,০০০ টাকায় (+৪৫০)।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫০,১০০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫০,২৫০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫০,১৫০ টাকায়।

২৪ ক্যারেট পাকা সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে ২৪ ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৬৩,১০০ টাকায় (+৫০০)।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৬৩,৭৫০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৬৩,৯০০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৬৩,৮০০ টাকায়।

১৮ ক্যারেট সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,২২,৮১০ টাকায়।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,২২,৮১০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১২,৯৬০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১২,৮৬০ টাকায়।

আজ রুপোর বাজার দর | Silver Price Today |

➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি ২,৪৬,৮৫০ টাকায় (-১০০০)।

➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৬৫,০০০ টাকায়।

➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৬০,০০০ টাকায়।

আরও পড়ুন: SSC দুর্নীতি মামলায় ‘রেট চার্ট’ পেশ! নেওয়া হত লাখ লাখ টাকা, চার্জশিট ED-র

সোনা, রুপোর দামে ফের অনেকটাই বদল

গতকাল কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৫৪ হাজার ৫৫০ টাকা। তবে আজ ৪৫০ টাকা দাম বেড়ে নতুন রেট ১ লক্ষ ৫৫ হাজার টাকা। এদিকে গতকাল ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছিল প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৬২ হাজার ৬০০ টাকায়। আজ ৫০০ টাকা দাম বেড়ে নতুন রেট দাঁড়িয়েছে ১ লক্ষ ৬৩ হাজার ১০০ টাকা। এর পাশাপাশি গতকাল রুপো বিক্রি হচ্ছিল প্রতি কেজি ২ লক্ষ ৪৭ হাজার ৮৫০ টাকায়। তবে আজ ১০০০ টাকা দাম কমে নতুন রেট দাঁড়িয়েছে ২ লক্ষ ৪৬ হাজার ৮৫০ টাকা।

বিঃদ্রঃ বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র দাম নিয়ে আপডেট দিয়ে থাকি। কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না।

আরও Gold Gold Price Silver