সরাসরি আসানসোল থেকে মেদিনীপুর যাওয়ার SBSTC বাস, রইল রুট ও সময়সূচি

Published:

SBSTC Asansol Medinipur Bus

অনন্যা সরকার, কলকাতা: পশ্চিম বর্ধমানবাসীর সুবিধার্থে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন (SBSTC) আসানসোল থেকে মেদিনীপুর পর্যন্ত (Asansol Medinipur Bus) একটি সরাসরি বাস পরিষেবা পরিচালনা করে।  এই বাসটি দুর্গাপুর, বিষ্ণুপুর এবং চন্দ্রকোনা রোডের ওপর দিয়ে মেদিনীপুর পৌঁছায়। আসুন এই সরকারি বাসটির রুট ও বিস্তারিত সময়সূচি জেনে নেওয়া যাক। 

আসানসোল – মেদিনীপুর বাসের রুট ও সময়সূচি

এসবিএসটিসি পরিচালিত এই আসানসোল থেকে মেদিনীপুরগামী বাসটি যায় ভায়া রানিগঞ্জ – দুর্গাপুর সিটি সেন্টার – দুর্গাপুর স্টেশন –  বড়জোড়া – বেলিয়াতোড় – বাঁকুড়া বাইপাস – ধলডাঙ্গা – ওন্দা  – রামসাগর – বিষ্ণুপুর – বাঁকাদহ –  ধাদিকা – গড়বেতা – চন্দ্রকোনা রোড – শালবনি – ভাদুতলা – মেদিনীপুর।

আসানসোল থেকে মেদিনীপুর যাওয়ার সময় বাসটি – 

  • আসানসোল থেকে ছাড়ে – দুপুর ২:০০-এ। 
  • পাঞ্জাবী মোড় থেকে ছাড়ে – দুপুর ২:২৫-এ। 
  • দুর্গাপুর সিটি সেন্টার থেকে ছাড়ে – দুপুর ৩:০০-এ। 
  • দুর্গাপুর স্টেশন থেকে ছাড়ে – দুপুর ৩:৩০-এ। 
  • বিষ্ণুপুর থেকে ছাড়ে – বিকেল ৫:৫০-এ। 
  • বাঁকাদহ থেকে ছাড়ে – সন্ধ্যা ৬:১০-এ। 
  • গড়বেতা থেকে ছাড়ে – সন্ধ্যা ৬:৩০-এ। 
  • চন্দ্রকোনা রোড থেকে ছাড়ে – সন্ধ্যা ৬:৫০-এ। 
  • শালবনি থেকে ছাড়ে – সন্ধ্যা ৭:১০-এ।
  • মেদিনীপুর পৌঁছায় – ৭:৫০-এ। 

আরও পড়ুন: বালুরঘাট-মায়াপুরের সরকারি বাস পরিষেবা চালু করল NBSTC, দেখে নিন সময়সূচি ও ভাড়া

মেদিনীপুর থেকে আসানসোল ফেরার পথে বাসটি-

  • মেদিনীপুর থেকে ছাড়ে – ভোর ৫:০০-এ। 
  • চন্দ্রকোনা রোড থেকে ছাড়ে – সকাল ৬:০৫-এ।  
  • গড়বেতা থেকে ছাড়ে – সকাল ৬:৩০-এ। 
  • বাঁকাদহ থেকে ছাড়ে – সকাল ৬:৫০-এ। 
  • বিষ্ণুপুর থেকে ছাড়ে – সকাল ৭:১৫-এ।
  • দুর্গাপুর স্টেশন থেকে ছাড়ে – সকাল ৯:৩৫-এ।  
  • দুর্গাপুর সিটি সেন্টার থেকে ছাড়ে – সকাল ৯:৪৫-এ। 
  • পাঞ্জাবি মোড় থেকে ছাড়ে – সকাল ১০:২০-এ।
  • আসানসোল পৌঁছায় – সকাল ১০:২০-তে।

আসানসোল থেকে মেদিনীপুর যাওয়ার জন্য এটি একটি সাশ্রয়ী ও সুবিধাজনক রুট। আগ্রহী ব্যক্তিরা এসবিএসটিসি-র অফিসের পোর্টাল বা মোবাইল অ্যাপ্লিকেশন থেকে এই বাসে অগ্রিম সিট বুক করতে পারেন। আর সরকারি হওয়ায় মহিলা যাত্রীরা আধার কার্ড দেখিয়ে এতে বিনামূল্যে যাতায়াত করতে পারেন।

google button