সৌভিক মুখার্জী, দক্ষিণেশ্বর: প্রতিটি নতুন দিনের শুরু মানেই নতুন নতুন অভিজ্ঞতা আর নতুন কিছু চ্যালেঞ্জ। আজ ২৪ নভেম্বর, মঙ্গলবার। দিনটি কেমন যাবে তা শুরু করুন আজকের রাশিফল (Ajker Rashifal) দেখেই। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, আজ বজরংবলীর কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক-জাতিকাদের উপর। তাদের একদিকে যেমন সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে, অন্যদিকে কর্মক্ষেত্রে আসবে বিরাট লাভ। আবার কিছু কিছু রাশির জাতক-জাতিকাদের জন্য আজকের দিনটি একদমই ভালো কাটবে না। কোন কোন রাশি তাও জানার জন্য পড়ুন দৈনিক রাশিফল (Daily Horoscope)।
মেষ রাশির আজকের রাশিফল
বন্ধুরা আপনাকে এমন কোনও ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেবে যে আপনার চিন্তাভাবনার উপর প্রভাব ফেলে। আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। আজ কাছের মানুষরা আপনার সুযোগ নিতে পারে। ভালোবাসার দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো। অভাবীদের সাহায্য করার ক্ষমতা আপনাকে সম্মান এনে দেবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এবং ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো। রোমান্টিক মুহূর্ত এবং জীবনসঙ্গীর সাথে আজকের দিনটি ইতিবাচকভাবে কাটবে।
প্রতিকার: আজ পারিবারিক জীবনকে সুখী করার জন্য ফুলের বাগান, অশ্বত্থ বা বট গাছের কাছে ২৮ বার মাটি ফেলুন এবং বাড়িতে টবে মাটি রাখার চেষ্টা করুন।
বৃষ রাশি
ভালোবাসার দিক থেকে আজকের দিনটি ইতিবাচক। আজ স্বাভাবিকভাবেই নিজের পরিস্থিতি নিজে কন্ট্রোল করতে পারবেন। ভাই বা বোনের সাহায্যে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। সন্তানেরা ভবিষ্যতের পরিকল্পনা করার চেয়ে বাড়ির বাইরে বেশি সময় কাটিয়ে আপনাকে হতাশ করতে পারে। প্রিয়জনের অন্ধকারতম রাতকে আজ আলোকিত করে তুলতে পারেন। দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো। গুরুত্বপূর্ণ পরিচিতি তৈরির জন্য আজকের দিনটি উপযোগী।
প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য কলার শিকড় সঙ্গে রাখার চেষ্টা করুন।
মিথুন রাশি
সামাজিকতার চেয়ে আজ স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া উচিত। ঘনিষ্ঠ বন্ধুদের সাহায্যে ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। সেই অর্থ অনেক সমস্যা দূর করবে। বন্ধুরা আজ চমৎকার সান্ধ্যভোজের পরিকল্পনা করে আপনার দিনটিকে উজ্জ্বল করে তুলবে। কর্মক্ষেত্রে আপনার কথা পুরোপুরি শোনা হবে। ভ্রমণের দিক থেকে আজকের দিনটি উপযুক্ত নয়। আজ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। প্রিয়জনের সাথে সহযোগিতা করার জন্য আজকের দিনটি ইতিবাচক। পরিবার এবং দাম্পত্য জীবনে সমস্যা হবে না।
প্রতিকার: সুস্থ থাকার জন্য তামার বালা পরার চেষ্টা করুন।
কর্কট রাশি
কোনও বন্ধু আপনার ধৈর্যের পরীক্ষা নিতে পারে। আজ অপ্রয়োজনীয় অর্থ অপচয় না করে অর্থ সঞ্চয় করা উচিত। যাদের সঙ্গে আপনার খুব কম দেখা হয় তাদের সঙ্গে কথা বলার জন্য আজকের দিনটি উপযুক্ত। প্রিয়জনের আচরণ আজ আপনার প্রেমের সম্পর্কে সমস্যা তৈরি করতে পারে। পরিবারে সুখ শান্তি থাকলেও দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি ভালো নয়। আজ দিনটি আপনার জন্য লাভজনক হবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে কিছুটা গোপনীয়তার প্রয়োজন অনুভব করবেন।
প্রতিকার: প্রেমের জীবন উন্নত করতে চাইলে মিষ্টি রুটি সেঁকে লাল বা বাদামি কুকুরকে খাওয়ানোর চেষ্টা করুন।
সিংহ রাশি
ভ্রমণের জন্য আপনি দুর্বল। দীর্ঘ ভ্রমণ এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। আজ আপনি কারও কাছ থেকে সম্মান আশা করে থাকলে তা পেতে পারেন। দিনটি সন্তান এবং পরিবারকে কেন্দ্র করেই আজ কেটে যাবে। বাগদান যারা করেছেন তাদের হবু জীবনসঙ্গীর কাছ থেকে আনন্দ পাবেন। কর্মক্ষেত্রে আরও ভালো করতে চাইলে আজ কাজকে আধুনিকতা দিয়ে করার চেষ্টা করতে হবে। নতুন প্রযুক্তির সঙ্গে নিজেকে আপডেট রাখতে হবে। ব্যবসায়ীদের ক্ষতির সম্ভাবনা রয়েছে।
প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য কর্মস্থলে প্রবেশের পূর্বে সূর্যের ১২টি নাম স্মরণ করার চেষ্টা করুন।
কন্যা রাশি
আজ আপনার নেতিবাচক মনোভাব উন্নতিতে বাধা দিতে পারে। পরিস্থিতির ভালো দিকটি দেখা উচিত। আজ অবস্থার উন্নতি হবে। বিচক্ষণতার সঙ্গে বিনিয়োগ করলে অর্থ উপার্জন করতে পারবেন। আজ একে অপরের সুখের জন্য পারস্পরিক সমর্থন প্রয়োজন। জ্ঞানী ব্যক্তিদের সঙ্গে সংযোগ স্থাপন করার জন্য আজকের দিনটি ইতিবাচক। নিজেদের জন্য সময় পাবেন। সেই সময় আপনার ইচ্ছা পূরণের জন্য ব্যয় করতে পারেন। জীবনসঙ্গীর কাছ থেকে স্নেহ আশা করে থাকলে দিনটি পরিপূর্ণ হতে পারে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে চাইলে জাফরান মাখানো হলুদ মিষ্টি এবং জাফরানের পায়েস খান ও গরিবদের মধ্যে বিতরণ করার চেষ্টা করুন।
তুলা রাশি
নিজেকে অনুপ্রাণিত রাখতে সুন্দর কিছু পরিকল্পনা করতে পারেন। আজ টাকা জমানোর প্রয়োজন পড়বে। আজ আপনার ভিতরে অতিরিক্ত শক্তি থাকতে পারে, যা পার্টি বা অনুষ্ঠানের আয়োজন করতে অনুপ্রাণিত করবে। ভালোবাসার দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও সমস্যা হবে না আজ। আজ আপনার ব্যক্তিত্ব এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবার উপযুক্ত সময়। সন্ধ্যাবেলাটা জীবনসঙ্গীর সাথে কাটবে।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে চাইলে যে কোনও কাজে বাইরে যাওয়ার আগে কপালে একটি লাল দাগ লাগানোর চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি
আজ আপনার স্বাস্থ্য ভালো থাকার সম্ভাবনা রয়েছে। সুস্বাস্থ্যের কারণে আপনি বন্ধুদের সঙ্গে খেলার পরিকল্পনা করতে পারেন। গয়না বা পুরনো জিনিসপত্রে বিনিয়োগ করলে সেখান থেকে লাভ হতে পারে। দৈনন্দিন কাজ থেকে বিরতি নিয়ে বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করা উচিত। আজ প্রিয়জনের মধ্যে বড় ধরনের উত্তেজনা তৈরি হতে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তারা জানার আগেই বাকি কাজগুলো দ্রুত শেষ করতে পারবেন। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আজ।
প্রতিকার: কর্মজীবনে সফল হওয়ার জন্য আপনার কর্মস্থল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন।
ধনু রাশি
দিবাস্বপ্ন দেখে মোটেও সময় নষ্ট করবেন না। অর্থপূর্ণ কাজের জন্য আপনার শক্তি সঞ্চয় করা উচিত। অতিরিক্ত সময় এবং অর্থ ব্যয় করা থেকে বিরত থাকতে হবে। সার্বিকভাবে আজকের দিনটি মঙ্গলজনক। আজ যাকে আপনি অন্ধকার বিশ্বাস করতেন সে আপনার বিশ্বাস ভাঙতে পারে। প্রেমিক বা প্রেমিকার থেকে দূরে থাকলে আজ তাদের অভাব বোধ করতে পারেন। ফোনে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাতে পারেন। পরিচিত নারীদের কাছ থেকে কাজের সুযোগ আসতে পারে। আজ ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে চাইলে মাংস, মদ, হিংসা ত্যাগ করে চলার চেষ্টা করুন।
মকর রাশি
ধ্যান বা যোগব্যায়াম আপনার জন্য শারীরিক এবং মানসিকভাবে উপকারে আসবে। কোনও পুরনো বন্ধু আপনাকে ব্যবসায় লাভ করার পরামর্শ দেবে। সেই পরামর্শ অনুযায়ী কাজ করলে আজ আপনার প্রচুর লাভ হতে পারে। পরিবারের সাথে সামাজিক কার্যকলাপ আপনাকে খুশি রাখবে। ভালোবাসার দিক থেকে আজকের দিনটি ইতিবাচক। আজ কোনও সাক্ষাৎকারে অংশগ্রহণ করার জন্য দিনটি ভালো। আজ আপনার ইচ্ছা পূরণের জন্য নিজের সময় ব্যবহার করতে পারেন। এমনকি বই পড়ে সময় কাটাতে পারেন।
প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে চাইলে সম্ভব হলে বাড়িতে একটু কুকুর পোষার চেষ্টা করুন।
কুম্ভ রাশি
মানসিক শান্তির জন্য দাতব্য কাজে অংশগ্রহণ করা উচিত। আজ আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন এবং সমাধানের জন্য বাবা কিংবা তার মতো কোনও ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিতে পারেন। সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আজকের দিনটি ইতিবাচক। প্রভাবশালী ব্যক্তিদের সংস্পর্শে আসা উচিত। একসঙ্গে বাইরে গিয়ে প্রেমের জীবনে নতুন করে শক্তি সঞ্চার করতে পারবেন। দিনটি আপনার জন্য উপকারে আসবে। পরিবার ও দাম্পত্য জীবনে কোনও সমস্যা হবে না।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে চাইলে কোনও ভিক্ষুককে যব, মূলা বা কালো সরষে দান করার চেষ্টা করুন।
মীন রাশি
আজ আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত। নাহলে আপনাকে এর জন্য বড় মূল্য দিতে হতে পারে। গ্রহ-নক্ষত্রের অবস্থান আপনার অনুকূলে থাকবে না। আজ জীবনে পরিবারের সদস্যরা বিশেষ গুরুত্ব রাখবে। কর্মক্ষেত্রে আপনার অতীতের কিছু কাজের জন্য আপনি প্রশংসা পেতে পারেন। আজ ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা তাদের ব্যবসার উন্নতির জন্য অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। পরিবার ও দাম্পত্য জীবনে সমস্যা হবে না।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে চাইলে খাবারের কিছু অংশ বের করে গরুকে খাওয়ানোর চেষ্টা করুন।
প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন। আমরা আজকের রাশিফল ঠিক একদিন আগে রাত ১০ টায় আপডেট করে থাকি। এছাড়া আগামীকালের রাশিফল একদিন আগে পাওয়ার জন্য ক্লিক করুন India Hood আগামীকালের রাশিফল।


