জানেন, বিশ্বের কোন দেশের মানুষ সবচেয়ে বেশি বাঁচেন?

Published:

GK

প্রীতি পোদ্দার, কলকাতা: সুস্থভাবে বেঁচে থাকার ইচ্ছা সকলেরই থাকে। যাতে ৭০-৮০ বছর বয়সেও কারোর সাহায্য ছাড়াই নিজের কাজ নিজে করতে পারে তারই স্বপ্ন দেখেন অনেক। আজও এমন অনেক মানুষ রয়েছেন যাঁদের বয়স ১০০ পেরিয়েছে। কিন্তু কখনও কি ভেবে (GK) দেখেছেন, পৃথিবীর কোন দেশে মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি? অর্থাৎ কোন দেশের বাসিন্দারা তুলনামূলকভাবে বেশি বছর বেঁচে (Highest Life Expectancy) থাকেন? তাহলে চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

কোন দেশে মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি?

সূত্রের খবর, এইমুহুর্তে বিশ্বের সর্বোচ্চ গড় আয়ুর দেশ হল মোনাকো। উন্নত মানের স্বাস্থ্য পরিষেবার কারণে এখানকার স্থানীয়রা অনেক বেশি বয়সেও সুস্থভাবে নিজের জীবন চালাতে পারে। জানা গিয়েছে, এই ছোট্ট দেশে মানুষের জন্মকালীন প্রত্যাশিত গড় আয়ু প্রায় ৮৭ বছর। অর্থাৎ, সেখানকার মানুষের গড় আয়ু ৮৭ বা তার বেশি বছরেরও বলে অনুমান করা হচ্ছে। মূলত তাজা সামুদ্রিক খাবার এবং অলিভ অয়েলে ভরা ভূমধ্যসাগরীয় খাদ্য সেখানকার মানুষদের সুস্বাস্থ্যের চাবিকাঠি। তার সঙ্গে জীবনযাত্রায় মানসিক চাপ খুব বেশি প্রভাবিত করতে পারে না বাসিন্দাদের। তাই এখানে মানুষ বৃদ্ধ বয়স পর্যন্ত সক্রিয় থাকতে পছন্দ করেন।

তালিকায় রয়েছে এইসকল দেশ

এছাড়াও গড় আয়ু বেশির তালিকায় রয়েছে সান মারিনো, হংকং, জাপান, দক্ষিণ কোরিয়া। জানা গিয়েছে সান মারিনোর গড় আয়ু ৮৬ বছর, হংকং এর গড় আয়ু ৮৫.৮। পাশাপাশি জাপান ও দক্ষিণ কোরিয়াতে গড়ি এই যথাক্রমে ৮৫.১ ও ৮৪.৬। আসলে সেখানকার উন্নত জীবনযাত্রা, নিম্ন দূষণের মাত্রা এবং ভূমধ্যসাগরীয় খাদ্যাভ্যাস স্বাস্থ্যের যত্ন নিতে সাহায্য করে। শাকসব্জি এবং স্যুপ ইত্যাদি খেয়েই নিজেদেরকে ফিট রাখার চিন্তাভাবনা রাখেন বয়স্করা। বিশেষ করে জাপানের খাদ্যাভ্যাস ও সক্রিয় জীবনযাত্রা নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা হয়। তাই দীর্ঘায়ু পেতে কোনও শর্টকাটের উপর নির্ভর না করে প্রতিদিনের জীবনযাত্রায় স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: জানেন পরম প্রিয় দাদা রামের জন্যই মৃত্যু হয়েছিল লক্ষ্মণের, রইল সেই কাহিনী

চিকিৎসকদের মতে দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকার পিছনে শুধুমাত্র জিনগত কারণ নয়, বরং স্বাস্থ্য পরিষেবা, পুষ্টিকর খাবার, পরিচ্ছন্ন পরিবেশ, নিয়মিত শরীরচর্চা, মানসিক সুস্থতার মতো একাধিক বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পরিমিত খাবার, পর্যাপ্ত ঘুম, নিয়মিত হাঁটাচলা এবং সামাজিক সম্পর্ক বজায় রাখা খুব জরুরি।

google button