নতুন পে কমিশনের আগেই সুখবর, ফের বাড়ছে ডিএ?

Published:

8th Pay Commission

সহেলি মিত্র, কলকাতাঃ অষ্টম বেতন পে কমিশন (8th Pay Commission) এখনও অবধি লাগু হয়নি। তবে এই নতুন পে কমিশন সংক্রান্ত আপডেট প্রকাশ্যে আসতেই থাকছে। বর্তমানে দেশে অষ্টম বেতন কমিশন নিয়ে ব্যাপক আলোচনা চলছে। যদিও অষ্টম বেতন কমিশন ১ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর হবে, তবে বেতন বৃদ্ধির সঠিক তারিখ এখনও ঘোষণা করা হয়নি। সারা দেশের কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা প্রত্যাশিত বেতন বৃদ্ধি এবং তার পরিমাণ জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তবে এখন পরবর্তী মহার্ঘ ভাতা (Dearness Allowance) বা ডিএ নিয়ে সামনে এল বড় তথ্য। চলুন জেনে নেওয়া যাক।

ফের বাড়বে ডিএ?

অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার আগেই ডিএ (DA) বাড়ানো হবে কি না, তা নিয়ে আরেকটি বিতর্ক তীব্র হয়েছে। তাই, আপনিও যদি ডিএ বৃদ্ধির অপেক্ষায় থাকেন, তবে আপনার জন্য সুখবর রয়েছে। জুলাই মাস আসতে চলেছে এবং সর্বশেষ মুদ্রাস্ফীতির পরিসংখ্যান অনুযায়ী, আশা করা হচ্ছে যে সরকার শীঘ্রই আরও একটি ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে। কেন্দ্রীয় সরকার প্রতি বছর দুইবার মহার্ঘ ভাতা সংশোধন করে জানুয়ারি এবং জুলাই মাসে।

এর প্রধান উদ্দেশ্য হলো ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি থেকে কর্মচারী এবং পেনশনভোগীদের স্বস্তি প্রদান করা। এই সম্পূর্ণ হিসাবটি শিল্প শ্রমিকদের জন্য ভোক্তা মূল্য সূচক (CPI-IW), বা খুচরা মুদ্রাস্ফীতির তথ্যের উপর ভিত্তি করে করা হয়। যেহেতু অষ্টম বেতন কমিশন সম্পর্কে কোনো ঘোষণা করা হয়নি, তাই কর্মচারীরা বর্তমানে সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবেন।

কী বলছে পরিসংখ্যান?

পরিসংখ্যানের কথা বললে, ২০২৬ সালের মে মাসের অস্থায়ী তথ্য থেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে, বাজারের অনেক পণ্যে মূল্যস্ফীতি বিরাটভাবে বৃদ্ধি পেয়েছে। মোট ভোক্তা মূল্যস্ফীতি এপ্রিলের ৩.৪৮% থেকে বেড়ে মে মাসে ৩.৯৩%-এ দাঁড়িয়েছে। গ্রামীণ এলাকায় মূল্যস্ফীতি ৩.৭৪% থেকে বেড়ে ৪.২৫% এবং শহরাঞ্চলে ৩.১৬% থেকে বেড়ে ৩.৫৩% হয়েছে। খাদ্য মূল্যস্ফীতিও এপ্রিলের ৪.২০% থেকে বেড়ে মে মাসে ৪.৭৮%-এ দাঁড়িয়েছে। সেক্ষেত্রে বেতন বৃদ্ধি থেকে শুরু করে ডিএ বৃদ্ধি জরুরি। যদিও ডিএ-এর চূড়ান্ত হিসাব সিপিআই-আইডব্লিউ-এর উপর ভিত্তি করে করা হয়, সাম্প্রতিক মুদ্রাস্ফীতির তথ্য ডিএ-তে একটি উল্লেখযোগ্য বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। পরবর্তী সংশোধন ২০২৬ সালের জুলাই মাসে হওয়ার কথা। বিশেষজ্ঞরা মনে করেন যে, বর্তমান মুদ্রাস্ফীতির প্রবণতা বিবেচনায়, এবার ২ থেকে ৩ শতাংশ বৃদ্ধি সম্ভব। তবে, মন্ত্রিসভার অনুমোদনের পরেই চূড়ান্ত সিদ্ধান্তটি স্পষ্ট হবে।

আরও পড়ুনঃ একই পরিবারে দুই মহিলা অন্নপূর্ণা ভাণ্ডারের যোগ্য হলে কে পাবে ৩০০০ টাকা? জানুন নিয়ম

কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা এবং পেনশনভোগীদের মহার্ঘ ত্রাণ (ডিআর) তাদের মূল বেতনের ৫৮% থেকে বেড়ে ৬০% হয়েছে। যদি দুই বা তিন শতাংশ বৃদ্ধি পায় তাহলে তাহলে যথাক্রমে ৬২ কিংবা ৬৩ শতাংশ হারে ডিএ মিলতে পারে আগামী দিনে।

google button