১ অক্টোবর থেকে SBI-র নতুন নিয়ম, এবার ব্যাঙ্ক থেকে টাকা তুললেও দিতে হবে চার্জ!

Published:

State Bank of India

সহেলি মিত্র, কলকাতা: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI )- র গ্রাহকদের জন্য রইল অত্যন্ত জরুরি খবর। নতুন মাস থেকে অনেকেই বিপাকে পড়তে চলেছেন। নিশ্চয়ই ভাবছেন কী? তাহলে জানিয়ে রাখি, বৃহত্তম সরকারি ব্যাঙ্কটি সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকদের জন্য চার্জ সংশোধন করেছে। এমনকি শাখাগুলির মাধ্যমে নগদ টাকা তোলার নিয়মও সংশোধন করেছে। নতুন নিয়মগুলি ১ অক্টোবর, ২০২৬ থেকে কার্যকর হবে। সেইসঙ্গে চাপ বাড়বে আপনার পকেটের ওপরেও।

১ অক্টোবর থেকে লাগু হচ্ছে SBI -র নতুন নিয়ম

SBI- র নতুন নিয়ম অনুযায়ী, এক মাসে প্রথম চারটি ফ্রি উইথড্রয়ালের পর করা যে কোনো উইথড্রয়ালের জন্য অতিরিক্ত ১৫ টাকা গুনতে হবে গ্রাহকদের। এরইসঙ্গে আবার জিএসটি প্রযোজ্য হবে। উল্লেখ্য যে, পূর্ববর্তী নিয়ম অনুযায়ী, ডিজিটাল লেনদেন যেমন অনলাইন পেমেন্ট এই চারটি ফ্রি উইথড্রয়ালের অংশ হিসাবে গণ্য করা হতো না, অর্থাৎ সেগুলি আলাদাভাবে ফ্রি ছিল। কিন্তু State Bank of India এখন এই ছাড়টি তুলে দিয়েছে। এর মানে হলো, এখন থেকে চারটি বিনামূল্যে টাকা তোলার সুবিধার মধ্যে ডিজিটাল লেনদেনও গণ্য হবে। চারবার টাকা তোলা হয়ে গেলে, এরপর থেকে ডিজিটাল এবং শাখা উভয় মাধ্যমেই টাকা তোলার জন্য চার্জ প্রযোজ্য হবে।

বেসিক সেভিংস অ্যাকাউন্টে লাগবে না কোনও চার্জ

এই অ্যাকাউন্টটি বিশেষভাবে সমাজের দরিদ্র ও স্বল্প আয়ের মানুষের জন্য তৈরি করা হয়েছে, যাতে তাঁরা কোনো রকম চার্জ বা ফি-এর বোঝা ছাড়াই সেভিংস শুরু করার সুযোগ পান। এই অ্যাকাউন্টে কোনো ন্যূনতম ব্যালেন্স রাখার প্রয়োজন নেই। এই অ্যাকাউন্টের সাথে চেক বই অবধি দেওয়া হয় না। টাকা তোলার জন্য হয় শাখায় গিয়ে উইথড্রয়াল ফর্ম পূরণ করতে হবে, অথবা এটিএম ব্যবহার করতে হবে। এই অ্যাকাউন্টের সাথে বিনামূল্যে একটি বেসিক RuPay এটিএম-কাম-ডেবিট কার্ড দেওয়া হয়। NEFT/RTGS-এর মতো ইলেকট্রনিক পেমেন্ট চ্যানেলের মাধ্যমে করা যেকোনো ডিপোজিটের জন্য কোনো ফি নেওয়ার নিয়ম নেই। কেন্দ্রীয় বা রাজ্য সরকার কর্তৃক ইস্যুকৃত চেক জমা দেওয়ার জন্যও কোনো ফি নেই। অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় হয়ে গেলে, এটি পুনরায় সক্রিয় করার জন্য কোনো চার্জ অবধি লাগে না।

আরও পড়ুনঃ ফের মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে কমল সোনা, রুপোর দাম! আজকের রেট

কারা এই অ্যাকাউন্টটি খুলতে পারবে?

এসবিআই-তে এই বেসিক অ্যাকাউন্টটি খোলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো, অ্যাকাউন্টধারীর ব্যাঙ্কে অন্য কোনো সেভিংস অ্যাকাউন্ট থাকা যাবে না। যদি কারও আগে থেকেই অন্য কোনো সেভিংস অ্যাকাউন্ট থাকে, তবে বিএসবিডি অ্যাকাউন্ট খোলার ৩০ দিনের মধ্যে তাঁকে সেটি বন্ধ করে দিতে হবে।