মাসে মাত্র ৬১০ টাকা জমিয়েই লাখপতি, বিরাট স্কিম SBI-র 

Published:

SBI Scheme

সৌভিক মুখার্জী, কলকাতা: মাসে অল্প টাকা জমিয়েই মোটা অংকের ফান্ড গড়ে তুলতে চান? তাহলে আপনার জন্য রইল বড় সুখবর। ভারতীয় স্টেট ব্যাংক এবার এমন একটি স্কিম (SBI Scheme) চালু করেছে, যেখানে মাসে মাত্র ৬১০ টাকা জমিয়েই গড়ে তোলা যাচ্ছে ১ লাখ টাকার ফান্ড। আসলে আজ আমরা কথা বলছি এসবিআই-র হর ঘর লাখপতি স্কিম সম্পর্কে। যারা দীর্ঘ সময় ধরে অল্প অল্প টাকা জমাতে চান তাদের জন্য এটি একেবারে দারুণ বিকল্প। কিন্তু কীভাবে এই ফান্ড গড়ে তুলবেন? রইল বিস্তারিত।

৬১০ টাকা জমিয়েই ১ লক্ষ টাকার ফান্ড

আপনার যদি লক্ষ্য থাকে ১ লক্ষ টাকার তহবিল গড়ে তোলা, তাহলে বিনিয়োগের সময়কালের উপর নির্ভর করে আপনার মাসিক কিস্তির পরিমাণ ভিন্ন ভিন্ন হবে। যদি মাসে মাত্র ৬১০ টাকা জমাতে চান তাহলে আপনাকে ১০ বছর টাকা জমাতে হবে। তবে যদি খুব দ্রুত ১ লক্ষ টাকার ফান্ড গড়ে তুলতে চান, তাহলে আপনাকে তিন বছর লক্ষ্যমাত্রা নিলে প্রতি মাসে জমাতে হবে ২৫১০ টাকা। চার বছর লক্ষ্যমাত্রা নিলে প্রতিবছরে জমাতে হবে ১৮২০ টাকা এবং পাঁচ বছর লক্ষ্যমাত্রা নিলে প্রতিবছর জমাতে হবে ১৪২০ টাকা।

পাশাপাশি আপনি যদি ছয় বছর জমাতে চান তাহলে আপনাকে প্রতি মাসে জমা করতে হবে ১১৫০ টাকা, সাত বছরে জমা করতে চাইলে প্রতি মাসে দিতে হবে ৯৬০ টাকা, আট বছর জমা করতে চাইলে প্রতি মাসে গুনতে হবে ৮১০ টাকা, এবং নয় বছরে প্রতি মাসে ৭০০ টাকা দিতে হবে। আর দশ বছর তো উল্লেখ করলাম। সেক্ষেত্রে প্রতিমাসে গুনতে হবে ৬১০ টাকা করে।

আরও পড়ুন: হাইকোর্টে ঝটকা খেলেন টুলু মণ্ডল! মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

এবার যদি সুদের হার নিয়ে কথা বলি, তাহলে এই স্কিমটি বর্তমানে গ্রাহকদের ৬.৩০ শতাংশ থেকে ৬.৫৫ শতাংশ পর্যন্ত সুদ দিয়ে থাকে। পাশাপাশি প্রবীণ নাগরিকরা পায় ৬.৮০% থেকে ৭.০৫% সুদ। তবে মেয়াদ যত বেশি হবে, সুদের হার ততই বেশি হবে। তাই সেক্ষেত্রে লং টার্মের জন্য বিনিয়োগ করলে কম টাকা বিনিয়োগ করেই মোটা অংকের ফান্ড গড়ে তুলতে পারবেন। এমনকি সবথেকে বড় ব্যাপার, মেয়াদপূর্তির আগে আপনি অ্যাকাউন্ট বন্ধ করতে পারবেন। তবে সেক্ষেত্রে জরিমানা প্রযোজ্য হবে। ৫ লক্ষ টাকা পর্যন্ত জমার উপর ০.৫০%, এবং ৫ লক্ষ টাকার উপরে জমার জন্য ১% জরিমানা গুনতে হবে। তাই আপনি যদি এই স্কিমে বিনিয়োগ করে মোটা অংকের তহবিল গড়ে তুলতে চান, তাহলে নিকটবর্তী কোনও এসবিআই-র শাখায় গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা করে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন।