সহেলি মিত্র, কলকাতাঃ জুন মাস শেষ হতে আর হাতেগোনা দিন বাকি। তারপরেই চলে আসবে জুলাই মাস। এদিকে আপনারও কি ব্যাঙ্ক সংক্রান্ত অনেক কাজ বাকি রয়েছে? সেগুলি জুলাই মাসে করবেন বলে ভাবছেন? তাহলে রইল জরুরি খবর। সামনের জুলাই মাস বেশ কিছুদিন ব্যাঙ্ক বন্ধ (Bank Holiday) থাকবে। যার প্রভাব সকলের কাজের ওপর পড়তে পারে। দীর্ঘ ১২ দিন মতো ব্যাঙ্কের দরজা সকলের জন্য বন্ধ থাকবে বলে খবর। ফলে বিপদে পড়ার আগে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
জুলাই মাসে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) কর্তৃক প্রকাশিত ছুটির ক্যালেন্ডার অনুসারে, জুলাই মাসে দেশের বিভিন্ন রাজ্যে ব্যাঙ্কগুলি প্রায় ১২ দিন বন্ধ থাকবে। এই ছুটির মধ্যে সাপ্তাহিক ছুটি যেমন রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার রয়েছে। সেইসঙ্গে বিভিন্ন আঞ্চলিক উৎসব এবং বিশেষ উপলক্ষ অন্তর্ভুক্ত রয়েছে। এটা মনে রাখতে হবে যে সব ছুটি দেশব্যাপী প্রযোজ্য নয়। কিছু ছুটি কেবল নির্দিষ্ট রাজ্য বা শহরেই বৈধ। তাই, গ্রাহকদের উচিত তাদের শহরের ছুটির তালিকা দেখে নেওয়া।
এক নজরে ছুটির তালিকা
৬ জুলাই (সোমবার): এমএইচআইপি দিবস – মিজোরাম (আইজল)
৯ জুলাই (বৃহস্পতিবার): বেহদিয়েনখলাম – মেঘালয় (শিলং)
১৬ জুলাই (বৃহস্পতিবার): রথযাত্রা – ওড়িশা (ভুবনেশ্বর)
১৭ জুলাই (শুক্রবার): ইউ তিরোতপা সিং এর মৃত্যুবার্ষিকী
১৮ জুলাই (শনিবার): উদযাপিত একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ উৎসব Drukpa Tshe-zi উপলক্ষে গ্যাংটক-এ ব্যাঙ্কগুলো বন্ধ থাকবে।
২১-২২ জুলাই (মঙ্গলবার-বুধবার): খারচি পুজো ত্রিপুরা এবং মেঘালয়
৩১ জুলাই (শুক্রবার): শহীদ উধম সিং – হরিয়ানা এর শহীদ দিবস
আরও পড়ুনঃ টিকিট কেটেও ৭,০৩৫ টাকা ফাইন, যাত্রী অভিযোগ জানানোয় TTE-কে সমর্থন রেলের
এক নজরে সাপ্তাহিক ছুটির তালিকা
জুলাই ৫ (রবিবার)
জুলাই ১১ (দ্বিতীয় শনিবার)
জুলাই ১২ (রবিবার)
জুলাই ১৯ (রবিবার)
জুলাই ২৫ (চতুর্থ শনিবার)
জুলাই ২৬ (রবিবার)










