চশমার নোজপ্যাডের দাগে নষ্ট হচ্ছে সৌন্দর্য? কাজে লাগান এই ৪ ঘরোয়া টিপস

Published:

Spectacle Marks

প্রীতি পোদ্দার, কলকাতা: চোখের সমস্যার জন্য অনেককেই চোখে চশমা পড়তে হয়। আর তাতে যদি বেশ মোটা পাওয়ার থাকে তাহলে তো চশমা (Spectacle) দিন রাত হয়ে ওঠে চোখের সঙ্গী। কিন্তু সমস্যা হল চোখ থেকে চশমা খুলতেই নাকের দু’পাশে নোজপ্যাডের কালচে দাগ (Spectacle Marks) দেখা যায়। যা দিনের পর দিন আরও জেদি হতে থাকে। তাই সময় থাকতে থাকতে নিয়মিত কিছু ঘরোয়া টোটকার (Beauty Tips) মাধ্যমে এই সমস্যা নির্মূল করুন। কিন্তু কী কী ব্যবহার করবেন বুঝতে পারছেন না? তাহলে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে নিন শীঘ্রই।

মধু

ত্বকের যত্নের ক্ষেত্রে মধু হল অন্যতম প্রসাধনী দ্রব্য। যে কোনও রকমের ক্ষত সারাতে প্রাচীন কাল থেকেই মধুর ব্যবহার হয়ে এসেছে। পাশাপাশি ত্বকের যে কোনও ছোপ, দাগ তোলার ক্ষেত্রেও দারুণ ভাবে কাজ করে মধু। তাই চশমার দাগ দূর করতেও এর ভূমিকা বেশ প্রশংসনীয়। এর জন্য একটি বাটিতে কয়েক ফোঁটা খাঁটি মধুর সঙ্গে যদি আধ চামচ লেবুর রস মিশিয়ে ভালো করে দাগের ওপর ৫-৭ মিনিট লাগিয়ে রেখে জল দিয়ে ধুয়ে দেওয়া হয় তাহলে মধু ত্বককে ময়েশ্চারাইজড রাখে।

অ্যালোভেরা জেল

ত্বকের যে কোনও পিগমেন্টেশন বা কালো দাগের সমস্যা দূর করতে অ্যালো ভেরা জেলের ভূমিকা অত্যন্ত কার্যকরী। ত্বক বিশেষজ্ঞদের মতে, সেক্ষেত্রে নাকে চশমার দাগ নির্মূল করতেও অ্যালো ভেরার নির্যাস দারুন ভাবে কাজে দেবে। এর জন্য সরাসরি এই জেল যেমন ব্যবহার করা যাবে ঠিক তেমনই আবার এই জেলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়েও এটি ব্যবহার করা যাবে।

আমন্ড অয়েল

আমন্ড অয়েল বা কাঠবাদামের তেলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং স্কিন-লাইটেনিং উপাদান। যদি এক্ষেত্রে প্রতিদিন রাতে মুখ ফেসওয়াশ দিয়ে ভালো ধুয়ে সামান্য দু’ফোঁটা আমন্ড অয়েল আঙুলের ডগায় নিয়ে নাকের দাগের জায়গায় ১ মিনিট ম্যাসাজ করেন তাহলে জেদি দাগ নিমেষেই দূর হবে। এটি একদিকে যেমন শুষ্ক ত্বককে নরম করে ঠিক তেমনই আবার চশমার ঘষাজনিত কালো দাগও দূর করে দেয়।

আরও পড়ুন: আক্কেল দাঁতের যন্ত্রণায় ভুগছেন? এই ঘরোয়া টোটকাগুলি ব্যবহার করে পান স্বস্তি

টমেটো ও শসার কামাল

টমেটোতে থাকা লাইকোপেন নামক অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের মরা চামড়া দূর করে দেয় এবং কালচে দাগ হালকা করে দেয়। তাই এক চামচ টমেটোর পেস্টের সঙ্গে আধ চামচ টক দই মিশিয়ে একটি প্যাক তৈরি করুন এবং ঘুমোনোর আগে লাগিয়ে ফেলুন। এছাড়াও শসার রসও নাকের দু’পাশে লাগাতে পারেন এতে কালো দাগ দূর হবে।

Disclaimer: এই প্রতিবেদনটি সম্পূর্ণ সংগৃহীত প্রাথমিক তথ্যের ভিত্তিতে লেখা হয়েছে। এই প্রসঙ্গে আরও বিস্তারিত জানতে হলে বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করুন।

আরও Eye Skin Spectacle