কোষ্ঠকাঠিন্যে জেরবার জীবনযাত্রা! সমাধান পেতে আজ থেকেই খান এই ৪ পানীয়

Published:

Healthy Juices For Constipation

প্রীতি পোদ্দার, কলকাতা: দৈনন্দিন জীবনে কাজের ব্যস্ততায় অনেকেই নিজের শরীর স্বাস্থ্যের খেয়াল ঠিকভাবে রাখে না। যখন তখন জাঙ্ক ফুড, অপর্যাপ্ত ঘুম শরীরকে পুরো ভেঙে দেয়। শুধু তাই নয় শরীরে বাসা বাঁধে একের পর এক ভয়ংকর রোগ। যার মধ্যে অন্যতম হল ক্রনিক কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য (Constipation)। আর এই রোগের কারণে পেট পরিষ্কার না থাকায় মেজাজও বিগড়ে থাকে। বাড়তে থাকে গ্যাস, অ্যাসিডিটি, পেট ফাঁপার মতো উটকো সমস্যা। তাই সেই সমস্যার সমাধান করতে বাড়িতে বানিয়ে ফেলুন এই বিশেষ কয়েকটি পানীয় (Healthy Juices For Constipation) যা কিনা নিমেষেই দূর করবে কোষ্ঠাকাঠিন্যের সমস্যা।

অ্যাপেল জুস

ক্রনিক কনস্টিপেশন বা কোষ্ঠাকাঠিন্যের সমস্যা দূর করতে অ্যাপেল জুসের জুরি মেলা ভার। কারণ মলকে নরম করার জন্য যে ডায়েটরি ফাইবারের প্রয়োজন সেটি আপেলের জুসের মধ্যে থাকে। তাই কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে চাইলে প্রতিদিন এক গ্লাস ‘অ্যাপেল জুস’ অবশ্যই পান করা জরুরি। টানা এক সপ্তাহ এই জল খেলেই মিলবে উপকার।

ত্রিফলার জুস

ত্রিফলা মানে তিনটি ফলের সমাহার। হরিতকী, আমলকী এবং বহেরাকে নিয়েই তৈরি হয় ত্রিফলা। এটি একটি আয়ুর্বেদিক ওষুধ। যা কোষ্ঠাকাঠিন্যের মত কঠিন এবং বিরক্তিকর সমস্যাকে বাগে আনতে সক্ষম। তাই তো আয়ুর্বেদ চিকিৎসকেরা কোষ্ঠকাঠিন্য রোগীদের নিয়মিত ত্রিফলা মেশানো জলপান করার পরামর্শ দেন। তাই যত দ্রুত সম্ভব এই পানীয় খাওয়া শুরু করে দিন। এতেই উপকার পাবেন হাতেনাতে।

ভেষজ চা

কোষ্ঠাকাঠিন্য দূর করতে ভেষজ চা এর রয়েছে একাধিক গুণ। চায়ের সঙ্গে যদি তুলসী পাতা, পুদিনা পাতা মিশিয়ে পান করা যায় তাহলে সেটি দারুণ ভূমিকা পালন করে। নিয়মিত এই ভেষজ চা পান করলে শরীর যেমন সুস্থ থাকে, ঠিক তেমনই নিয়মিত পেট সাফ হয়ে।

আরও পড়ুন: বাড়ির সৌন্দর্য বাড়াতে গিয়ে ডেকে আনছেন বিষধর সাপ, ভুলেও লাগাবেন না এই সকল গাছ

লেবু জলের ম্যাজিক

অনেকেই ওজন নিয়ন্ত্রণের জন্য লেবু জল পান করে থাকেন। সকালে উঠে খালি পেটে এক গ্লাস হালকা গরম জলে একটা গোটা পাতিলেবুর রস মিশিয়ে খাওয়া বেশ উপকারী, এটি টক্সিক ওয়াটার হিসেবেও খায় অনেকে। এমনকি এই পানীয় কোষ্ঠাকাঠিন্য দূর করতে বেশ সক্ষম। শুধু তাই নয়, এই মহৌষধি ড্রিংকের গুণে বাড়বে হজমশক্তি। তাই রোজ সকালে এই পানীয় খাওয়া শুরু করে দিন।