অনন্যা সরকার, কলকাতা: টিফিন করতে গিয়ে অনেকে দোকানে অর্ডার করেন ‘আমাকে একটা মামলেট (Mamlet) ভেজে দাও তো’, আবার কেউ টোস্ট আর অমলেটের (Omelette) ফরমায়েশ করেন। কিন্তু ‘অমলেট’ বা ‘মামলেট’ যেটাই বলা হোক না কেন, ব্যাপারটা কিন্তু একই। সাধারণত, ডিম ফাটিয়ে পেয়াঁজ, লঙ্কা কুঁচি দিয়ে তেলে ভাজলে যে লোভনীয় পদটি পাওয়া যায়, সেটাকেই আমার বলি ওমলেট বা মামলেট। কিন্তু এই দুটি কি আসলে একই পদ? নাকি ভিন্নতা রয়েছে। আসুন এবিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
মামলেট না ওমলেট – কোনটা সঠিক?
ইংরেজি অভিধানে মামলেট বলে কোনো শব্দ নেই, তবে ওমলেট শব্দের বহুল ব্যবহার দেখা যায়। ইংরেজি বানানটি হলো ‘Omelet’, যা আক্ষরিক অর্থে ডিম ভাজার একটি বিশেষ পদকেই বোঝায়। এই শব্দটির বানান প্রায়শই ‘Omelette’-ও লেখা হয়ে থাকে, এই দুটি বানানের মধ্যে প্রথমটি ব্রিটেন ও ইউরোপীয় দেশগুলোতে এবং দ্বিতীয়টি আমেরিকান ইংলিশে ব্যবহৃত হয়। যদিও ইংরেজি অভিধানে ‘Mamlet’ শব্দটি নেই, তবুও বাঙালিদের এই শব্দটি প্রায়শই ব্যবহার করতে দেখা যায়। অনেকেই ভাজা ডিম বোঝাতে মামলেট শব্দটিই ব্যবহার করেন। তবে প্রশ্ন থেকেই যায় যে, ‘মামলেট’ এবং ‘অমলেট’ কি একই জিনিস?
অমলেট ভাজার সময় এতে বেশ খানিকটা কুচি করা পেঁয়াজ দেওয়া হয়। ডিম ফেটানোর সময় এর সাথে বিনস, কাঁচা লঙ্কা, গাজর, আলু সহ পছন্দসই সবজি ছোটো করে কুচি করে মেশাতে পারেন। অমলেট সাধারণত তেল বা মাখনে ভাজা হয়। এছাড়াও, অমলেট তৈরির সময় ফেটানো ডিমের সাথে টম্যাটো, ক্যাপসিকাম ও চিজ মিশিয়ে স্বাদ পাল্টাতে পারেন। এতে ছোট করে কুচি করা কাঁচা লঙ্কা ও পেঁয়াজও যোগ করা যেতে পারে। আসল রেসিপি অনুসরণ করলে অমলেটকে মাখনে ভাজা উচিৎ। শেষ পর্যন্ত, একে ‘মামলেট’ বা ‘অমলেট’- যে নামেই ডাকা হোক না কেন এগুলো আসলে ডিম ভাজারই ভিন্ন ভিন্ন পদ্ধতি।
আরও পড়ুন: ট্রেনের ভরসা বাদ দিন, বিমানে উড়ে যান উত্তরবঙ্গ, খরচও একদম কম
মামলেটের উৎপত্তি সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে খাদ্য বিশেষজ্ঞদের ধারণা, কোনো এক স্থানীয় রাঁধুনির হাত ধরেই মামলেট খাওয়ার প্রচলন শুরু হয়। এর ইতিহাসের সাথে ব্রিটিশদেরও যোগসূত্র রয়েছে। এর আগে, এই বিশেষ পদ্ধতিতে ডিম ভাজার কোনো প্রচলন এদেশে ছিল না। মনে করা হয় ব্রিটিশদের খাওয়া অমলেটের অনুকরণে কোনো এক স্থানীয় রাঁধুনিই এই দেশীয় সংস্করণটি তৈরি করেন। সেটিই লোকমুখে মামলেট বলে পরিচিত হয়।
বর্তমানে মাখন, তেল বা ঘি ব্যবহার করে নানাভাবে ডিম ভাজা হয়। আজকাল তো জল ব্যবহার করেও অমলেট তৈরি করা হচ্ছে। চিজ, মেয়োনিজ ও বিভিন্ন ধরনের সবজি দিয়ে।এটি প্রস্তুত করা হয়। আপনিও আপনার পছন্দের উপকরণ ডিমে মিশিয়ে তৈরি করতে পারেন নিজস্ব রেসিপি।










