পদ্মশ্রী নিতে যাওয়ার সময় ছিল না তাঁর, ইস্টবেঙ্গলের সুধীরবাবু বৃদ্ধ হয়েও ভোলেননি ফুটবল

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ফুটবলের অন্যতম সেরা রক্ষণভাগের খেলোয়াড় ছিলেন তিনি। ইস্টবেঙ্গলের (East Bengal FC) হয়ে একটা সময় দাপিয়ে খেলেছিলেন সুধীর কর্মকার (Sudhir Karmakar)। ফুটবলে তাঁর অসাধারণ রক্ষণাত্মক দক্ষতার কারণে এশিয়ার অন্যতম সেরা ডিফেন্ডারও মনে করা হয় তাঁকে। তবে পেশাদার ফুটবল থেকে দীর্ঘদিন দূরে থাকলেও ফুটবলকে ভুলে যাননি তিনি। আজও নিজের বাড়ির মাঠে নিয়মিত প্র্যাকটিস করেন সুধীর বাবু। সম্প্রতি সেই দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে হলুদ রঙের হাফ প্যান্ট এবং হলুদ ফতুয়া পড়ে অনুশীলন করতে দেখা গিয়ে তাঁকে।

বয়স বাড়লেও ফুটবলের প্রতি টান কমেনি সুধীর বাবুর

একটা সময় ইস্টবেঙ্গলের জার্সিতে ময়দানের দাপিয়ে বেড়াতেন তিনি। লাল হলুদের রক্ষণভাগকে নিজের হাতে করে আগলে রেখেছিলেন সুধীর বাবু। ফুটবল থেকে একটা দীর্ঘ সময় বাইরে থাকলেও আজও নিয়মিত মেয়ের বাড়ির মাঠে অনুশীলন করেন তিনি। রিসিভ, শুটিং, স্পট জাম্প থেকে শুরু করে ফিটনেস, সুধীর বাবুর অনুশীলন দেখলে আজও অবাক হয়ে যেতে হয়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, হলুদ রঙের ফতোয়া এবং হাফ প্যান্ট পরে বল পায়ে অনুশীলন করছেন তিনি। তাঁর বেশ কয়েকটি ছবিও পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রাক্তন ইস্টবেঙ্গল তারকার বৃদ্ধ বয়সেও ফুটবলের প্রতি এই ভালোবাসা প্রশংসিত হচ্ছে নেট মহলে। সুধীর বাবুর ব্যক্তিত্বের কিছু মজার দিকও রয়েছে।

আরও পড়ুন: ‘দেশের ফুটবলকে ধ্বংস করছেন’ কল্যাণ চৌবের বিরুদ্ধে কেন্দ্রকে অভিযোগ জাতীয় ফুটবলারদের

অনেকেই হয়তো জানবেন, একবার পদ্মশ্রী সম্মান নিতে দিল্লিতে যেতে হবে শুনে প্রাক্তন ভারতীয় ফুটবলার বলেছিলেন, “পদ্মশ্রী নিতে দিল্লি যেতে হবে? না, ওই সময়টা আমার হবে না। তখন আমি শ্বশুরবাড়ি যাব।” তাঁর এমন স্বভাবসুলভ মন্তব্য আজও ফুটবল মহলে আলোচিত। ভারতীয় ফুটবলের অন্যতম সেরা ডিফেন্ডার তাঁকে কেন বলা হতো, সেটা আজও নিজের কাজের মধ্যে দিয়ে বুঝিয়ে দিচ্ছেন সুধীর কর্মকার। প্রাক্তন ফুটবলারের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, স্থানীয় ফুটবল টুর্নামেন্টের খবর পেলে আজও সেখানে ছুটে যান তিনি।

google button