প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে আর মাত্র কয়েক দিন, এরপরেই দেশজুড়ে পালিত হতে চলেছে ভারতের (India) ৮০তম স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়েছিল ভারত। আর তাই সেই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণকে স্মরণে রেখে প্রতি বছর দেশজুড়ে নানা কর্মসূচির মাধ্যমে স্বাধীনতা দিবস (Independence Day) পালিত হয়। জাতীয় পতাকা উত্তোলন থেকে শুরু করে দেশাত্মবোধক কর্মসূচি সব কিছু নিয়ে এ যেন এক মহোৎসব। কিন্তু জানেন (GK) কি ভারতের স্বাধীনতার পর বিশ্বে আর কোন কোন দেশ স্বাধীন হয়েছিল?
ভারতের পরেও স্বাধীন হয়েছিল একাধিক দেশ
আগামী ১৫ আগস্ট, শনিবার স্বাধীন দেশ হিসেবে ভারতের ৭৯ বছর পূর্ণ হতে চলেছে। কিন্তু ব্রিটিশদের কাছ থেকে এই স্বাধীনতা অর্জন মোটেও সহজ ছিল না। অগণিত স্বাধীনতা সংগ্রামীর আত্মত্যাগেই গোটা দেশ আজ স্বাধীন স্বত্তা ফিরে পেয়েছে। তবে সেই সময় ভারতীয় শহীদদের এই সংগ্রামে অনুপ্রাণিত হয়ে বহু দেশ ব্রিটেন, ফ্রান্স, নেদারল্যান্ডস, পর্তুগাল, বেলজিয়াম এবং অন্যান্য ইউরোপীয় সাম্রাজ্য থেকে স্বাধীনতা লাভ করে। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপীয় শক্তিগুলো দুর্বল হয়ে পড়ে, আর সেটিকেই হাতিয়ার বানিয়ে সংগ্রামীরা নিজেদের স্বাধীনতা কেড়ে নিয়েছিল। তাই ভারতের স্বাধীনতার পরেই এক এক করে বহু দেশ নিজেদের স্বাধীনতা অর্জন করেছিল।
তালিকায় কোন কোন দেশ রয়েছে?
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৯৪৭ সালে ভারত স্বাধীন হয়ে যাওয়ার পর ১৯৪৮ সালে মায়ানমার ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়। পি বছরই শ্রীলঙ্কাও স্বাধীনতা লাভ করে। ১৯৫৭ সালে স্বাধীন হয় মালয়েশিয়া। মালদ্বীপ ১৯৬৫ সালে ব্রিটিশ আশ্রিত রাজ্য থেকে মুক্তি পায়। এরপর ১৯৭১ সালে পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশ স্বাধীন হয়। পূর্ব তিমুর, বর্তমানে যেটি তিমুর-লেস্তে নামে পরিচিত, সেই দেশ ২০০২ সালে স্বাধীন হয়। অন্যদিকে ১৯৫০ ও ১৯৬০-এর দশক ছিল আফ্রিকান স্বাধীনতার যুগ। বিশেষ করে ১৯৬০ সাল ‘আফ্রিকার বর্ষ’ হিসেবে পরিচিত। সেই বছর অনেক আফ্রিকান দেশ স্বাধীনতা লাভ করে। তাদের মধ্যে অন্যতম হল ঘানা, নাইজেরিয়া, কঙ্গো, সেনেগাল, মালি, নাইজার, গ্যাবন এবং আরও অনেক দেশ।
আরও পড়ুন: বিমানে কেন ফোন চালু রাখা যায় না? জেনে নিন আসল কারণ
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল ১৫ আগস্ট এই দিনটি শুধু ভারতের স্বাধীনতা দিবস নয়, বিশ্বের অন্য পাঁচটি দেশেরও স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। আর সেগুলি হল গণপ্রজাতন্ত্রী কঙ্গো, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, বাহরিন ও লিশটেনস্টেইন। বিশ্বের ষষ্ঠ ক্ষুদ্রতম দেশ লিশটেনস্টেইন জার্মানির রাজত্বে নানা যন্ত্রণা সহ্য করেছিল। শেষে বহু লড়াইয়ের পর ১৮৬৬ সালের ১৫ আগস্ট মুক্তির দিন হিসেবে ঘোষণা করা হয়।










