আর দোকানের উপর ভরসা নয়, বাড়িতেই বানিয়ে ফেলুন মুচমুচে চিকেন চিজ কাটলেট

Published:

Chicken Cheese Cutlet

প্রীতি পোদ্দার, কলকাতা: সন্ধ্যে হতে না হতেই কিছু টক ঝাল মিষ্টি খাবারের ক্রেভিংস শুরু হয় সকলের। চায়ের আড্ডা যেখানে চলছে সেখানে কিছু স্ন্যাকস (Recipe) তো রাখতেই হবে। এছাড়াও বন্ধুবান্ধব থেকে আত্মীয়-পরিজন, বাড়িতে আনাগোনা লেগে থাকে প্রায়ই। তাই সন্ধ্যের মেনুতে কিছু চটজলদি লাজবাব কিছু স্ন্যাকস (Evening Snacks) বানাতে গেলে চিন্তার অন্ত থাকে না। তবে আর নাজেহাল হতে হবে না, আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে এক মুখরোচক খাবারের খোঁজ, আর সেটি হল চিকেন চিজ কাটলেট (Chicken Cheese Cutlet)। চলুন একনজরে জেনে নেওয়া যাক বিস্তারিত।

উপকরণ

চিকেন চিজ কাটলেট বানানোর জন্য যে যে উপকরণ গুলো লাগবে সেগুলি হল— বোনলেস চিকেন, আদা রসুন বাটা, নুন, মিট মশলা, চাট মশলা, গোলমরিচ গুঁড়ো, আলু সেদ্ধ, চিজ, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি, অরিগ্যানো, চিলিফ্লেক্স, কর্নফ্লাওয়ার, ডিম, ব্রেড ক্রাম্পস, সাদা তেল।

রান্নার পদ্ধতি

প্রথমে বাজার থেকে কিনে আনা বোনলেস চিকেন গুলো ভালো করে ধুয়ে নিতে হবে। এবার একটি কড়াইতে পরিমাণমত জল নিয়ে ওর মধ্যে চিকেনগুলো সেদ্ধ করে নিতে হবে। অবশ্যই সেদ্ধ করার সময় ওই চিকেনগুলোর মধ্যেই আদা রসুন বাটা এবং সামান্য নুন দিয়ে দিতে হবে। যাতে মশলাটা ভেতরে ঢুকে যায়। জল শুকিয়ে এলে এবার ওই চিকেনগুলো একটি আলাদা পাত্রে রেখে দিতে হবে।

সেদ্ধ হাওয়া চিকেনগুলো ঠান্ডা হলে সেগুলি হাত দিয়ে চটকে নিতে হবে ভালো করে। এবার একটি বাটিতে সেই চিকেনগুলো নিয়ে ওর মধ্যে এক এক করে মিট মশলা, চাট মশলা, গোলমরিচ গুঁড়ো, আলু সেদ্ধ, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি, অরিগ্যানো, চিলিফ্লেক্স গুলো দিয়ে দিতে হবে। ভালো করে পুরোটা মাখিয়ে নিতে হবে। এবার সেই চিকেনের মিশ্রণ থেকে ছোট ছোট গোল গোল করে তার মধ্যে চিজের টুকরোগুলো দিয়ে ভালো করে কাটলেটের আকারে গড়ে নিতে হবে।

আরও পড়ুন: ১০ মিনিটে তৈরি করে ফেলুন লোভনীয় খুরি চিংড়ি, জমে যাবে দুপুরের মহাভোজ

এবার দুটো আলাদা বাটির মধ্যে একটিতে দুটো ডিম ফাটিয়ে নিতে হবে এবং ওর মধ্যে নুন এবং গোলমরিচ গুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। অন্য একটি পাত্রে ব্রেড ক্রাম্পস নিয়ে নিতে হবে। এবার চিকেনের ওই কাটলেটগুলো প্রথমে ডিমের মিশ্রণে চুবিয়ে ব্রেডক্রামসের মধ্যে ভালো করে ডুবিয়ে গরম গরম সাদা তেলের মধ্যে ভেজে নিতে হবে। ব্যাস তাহলেই তৈরি চিকেন চিজ কাটলেট।

আরও Cheese Chicken Recipe