বাড়িতেই কম উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন রথযাত্রা স্পেশাল সুস্বাদু ছানাপোড়া, রইল রেসিপি

Published:

Chhana Pora

প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই আসছে রথযাত্রা (Rath Yatra), প্রতিবছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকেন সকল ভক্তরা। চলতি বছরও আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হবে রথযাত্রা। এই বিশেষ দিনে জগন্নাথ, বলরাম, সুভদ্রার পুজোর আয়োজন করেন ভক্তরা। আর এই বিশেষ দিনেই ভগবানকে উৎসর্গ করা হয় এক বিশেষ ধরনের ঐতিহ্যবাহী মিষ্টি, সেটি হল ছানাপোড়া (Chhana Pora)। তবে এই রেসিপি (Recipe) কিন্তু আপনিও বাড়িতে খুব সহজ পদ্ধতিতে বানাতে পারবেন, কীভাবে? তাহলে আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নিন বিস্তারিত।

উপকরণ

ছানাপোড়া রেসিপি বানানোর জন্য যে যে উপকরণ গুলো দরকার সেগুলি হল— দুধ, পাতি লেবু, গুঁড়ো চিনি, সুজি, কাজু, কিসমিস, ঘি, এলাচের গুঁড়ো, কলাপাতা।

রান্নার পদ্ধতি

ছানাপোড়া বানানোর জন্য প্রথমে একটি পাত্রে দুধ গরম করে নিতে হবে, অন্যদিকে একটি বাটিতে সামান্য পাতিলেবুর রস নিয়ে সেটিকে দুধের মধ্যে দিয়ে দিতে হবে। খুন্তি দিয়ে সামান্য নাড়াচাড়া করলেই দেখা যাবে দুধ আর জল আলাদা হয়ে গিয়েছে। এরপর ঠান্ডা হয়ে এলে একটা কাপড়ের মধ্যে ছানার থেকে জল ছেকে আলাদা করে নিতে হবে। এবার ঢেকে রাখা ছানাগুলো মধ্যে গুড়ো চিনি সামান্য সুজি দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে নিতে হবে। কিছুটা মাখার পর কাজু ও কিসমিসের গুঁড়ো দিয়ে আবার ভালো করে মাখিয়ে হবে।

আরও পড়ুন: একঘেয়ে ঝাল আর নয়, আজই ট্রাই করুন ইউনিক গন্ধরাজ লইট্টা, রইল রেসিপি

ছানার মিশ্রণটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর ওর মধ্যে সামান্য ঘি দিয়ে আবারো পুরোটাকে মাখিয়ে নিতে হবে। এবার একটি ছোট পানের মধ্যে কলা পাতা বিছিয়ে তার ওপর ঘি দিয়ে ব্রাশ করে নিতে হবে। এরপর ছানার যে মিশ্রণটা আমরা আগে থেকে মাখিয়ে রেখেছিলাম সেটাকে ওর মধ্যে ঢেলে দিতে হবে। সবশেষে মাইক্রোওভেনে অথবা কড়াই এর মধ্যে বাড়ি ফেলে সেটিকে কেকের মতো করে বেক করে নিতে হবে। ১০ থেকে ২০ মিনিট পর একবার দেখে নিতে হবে যে ভেতরের অংশটা আর কাঁচা আছে কিনা, যদি না থাকে তাহলে ওটাকে বের করে নিতে হবে। ব্যাস তাহলেই তৈরি গরম গরম ছানাপোড়া।