একঘেয়ে ঝাল আর নয়, আজই ট্রাই করুন ইউনিক গন্ধরাজ লইট্টা, রইল রেসিপি

Published:

Gandharaj With Loitta

প্রীতি পোদ্দার, কলকাতা: কথায় আছে, মাছে-ভাতে বাঙালি। প্রবাদটি যে এক্কেবারে খাঁটি তা আর বলার অপেক্ষা রাখে না। প্রতিদিন দু’বেলাই পাতে মাছ (Fish) চাই-ই চাই। বড় রুই, কাতলা মাছ যেমন বেশ লাগে খেতে ঠিক তেমনই ছোট মাছও স্বাদের দিক থেকে কোনো অংশে কম নয়। আর তেমনি এক মুখরোচক মাছ হল লইট্টা মাছ (Bombay Duck)। পেঁয়াজ, রুসুন দিয়ে খেতে লাগে বেশ। তবে আজ আমরা লইট্টা মাছ দিয়ে বানাবো অন্য স্বাদের এক রেসিপি, আর সেটি হল গন্ধরাজের লইট্টা (Gandharaj With Loitta)। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

উপকরণ

গন্ধরাজের লইট্টা মাছ রান্না করতে যে যে উপকরণ গুলো লাগবে সেগুলি হল— লইট্টা মাছ, গন্ধরাজ লেবু, নুন, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গন্ধরাজ লেবুর পাতা, কাঁচা লঙ্কা, সর্ষের তেল।

রান্নার পদ্ধতি

প্রথমে বাজার থেকে আনা লইট্টা মাছগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এবার সেগুলি মধ্যে পরিমাণ মত নুন মাখিতে রাখতে হবে। তার সঙ্গে উপর থেকে গন্ধরাজ লেবুর সবুজ অংশটা গ্রেড করে নিয়ে চারিদিকে ভালো করে ছড়িয়ে নিতে হবে। সেটিকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরই সামান্য গন্ধরাজ লেবুর রস ছড়িয়ে দিতে হবে। অন্যদিকে একটি ব্লেন্ডারে আদা এবং রসুন ভালো করে ব্লেন্ড করে নিতে হবে।

মেখে রাখা লইট্টা মাছগুলোর মধ্যে আদা রসুন বাটাও ভালো করে মাখিয়ে নিতে হবে ১০-১৫ মিনিট। এবার কড়াইতে সামান্য সর্ষের তেল গরম করে কেটে রাখা পেয়াজগুলো দিয়ে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মশলা হিসেবে দিতে দিতে হবে নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে হালকা ভাজতে দিতে হবে। এর কিছুক্ষণ পরেই ম্যারিনেট করে রাখা লইট্টা মাছগুলোকে দিয়ে দিতে হবে। ভুলেও জল দেবেন না, কারণ লইট্টা মাছগুলোর থেকে জল বেরোবে আর ওই জলেই পুরো রান্নাটা করতে হবে।

আরও পড়ুন: প্রেসার কুকারেই তৈরি করুন নারকেলের এই রেসিপি, খেতে হবে দুর্দান্ত

৩-৪ মিনিট পর লইট্টা মাছগুলোর মধ্যে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করার পর। ধীরে ধীরে মাছের মশলাগুলো যখন কষে আসবে তখন ওপর থেকে ফের গন্ধরাজ লেবুর সবুজ অংশটি সামান্য ঘষে দিতে হবে এবং তার সঙ্গে গন্ধরাজ লেবুর রসও মিশিয়ে দিতে হবে। ৫-৭ মিনিট পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। সময় হয়ে এলে নামিয়ে নিতে হবে পুরো রান্নাটা। ব্যাস, তারপরেই তৈরি গন্ধরাজের লইট্টা।

আরও Bombay Duck Fish Recipe