গরমের দিনে ঝিঙে দিয়ে বানান মুখরোচক ভাপা, রইল রান্নার পদ্ধতি

Published:

Jhinge Bhapa

প্রীতি পোদ্দার, কলকাতা: বাঙালির রান্নাঘরে প্রায়শই নিত্যনতুন রান্নার স্বাদ পাওয়া যায়। আমিষ নিরামিষ প্রত্যেকটা বিভাগেই সেরার সেরা। কখনও চিংড়ির মালাইকারি তো কখনও আবার পনির পসিন্দা, এক অপরকে টেক্কা যেন দিয়েই চলেছে। কিন্তু কখনও কি ঝিঙে ভাপা (Jhinge Bhapa) খেয়েছেন? স্বাদে যেমন দারুণ ঠিক তেমনই এই রান্না (Recipe) করতে লাগে মাত্র ১৫ মিনিট। এছাড়াও এই রান্নায় থাকবে পোস্তর জাদু। তাহলে চলুন আর দেরি না করে এক নজরে জেনে নেওয়া যাক কীভাবে ঝিঙে ভাপা বানানো যায়।

উপকরণ

ঝিঙে ভাপা বানানোর জন্য যে যে উপকরণগুলো দরকার সেগুলি হল— ঝিঙে, হলুদ গুঁড়ো, নুন, চিনি, পোস্ত, সাদা সর্ষে, সাদা তিল, কাজু, কাঁচা লঙ্কা, নারকেল কোড়া, টক দই, সর্ষের তেল।

রান্নার পদ্ধতি

ঝিঙে ভাপা বানানোর জন্য বাজার থেকে কিনে আনা ঝিঙে গুলোর ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর সেগুলির খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। অন্যদিকে একটি ব্লেন্ডারে সামান্য পোস্ত, সাদা সর্ষে, সাদা তিল, কাজু এবং ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এবার একটি বাটিতে কেটে রাখা ঝিঙের টুকরো গুলোর মধ্যে ওই মশলার মিশ্রণটা ঢেলে দিতে হবে। এবার সবটা ভালো করে মেখে নিতে হবে।

আরও পড়ুন: তেল ছাড়াই জমবে চিকেনের স্বাদ! কীভাবে? রইল রেসিপি

ঝিঙেগুলো মশলা বাটার সাথে ভালো করে মাখিয়ে নেওয়ার পর নারকেল কোরা এবং জল ঝরানো টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার একটি কড়াইতে সামান্য সর্ষের তেল গরম করে তাতে ওই ঝিঙের মিশ্রণটা ঢেলে দিতে হবে। মাঝে মধ্যেই ঢাকনা তুলে সামান্য নাড়াচাড়া দিতে হবে। এবার রান্নাটা সম্পূর্ণ হয়ে এলে শেষের দিকে উপর থেকে ধনেপাতা কুচি এবং সর্ষের তেল ছড়িয়ে দিলেই তৈরি ঝিঙে ভাপা।

google button