তেল ছাড়াই জমবে চিকেনের স্বাদ! কীভাবে? রইল রেসিপি

Published:

Zero Oil Chicken

প্রীতি পোদ্দার, কলকাতা: নিমন্ত্রণ বাড়ি হোক কিংবা নিজের বাড়ি তেল, মশলা ছাড়া একদমই রান্নার (Recipe) স্বাদ জমে না! সেক্ষেত্রে স্বাদে ভালো লাগলেও এটি স্বাস্থ্যের ক্ষেত্রে খুবই ক্ষতিকারক। নানা রকম রোগের প্রাদুর্ভাব ঘটছে। তাইতো চিকিৎসকেরাও বলছেন শরীর-স্বাস্থ্য ভাল রাখতে তেল যত কম খাওয়া যায় ততই ভাল। কিন্তু বিনা তেলে চিকেন (Zero Oil Chicken) রান্না ভাবাটাই অনেকের কাছে দুষ্কর। তাই আজ আমরা আমাদের প্রতিবেদনের মাধ্যমে শেখাতে চলেছি যে কম তেলে বা তেল ছাড়াই কীভাবে চিকেন রান্না করা যায়।

উপকরণ

বিনা তেলে চিকেন রান্না করার জন্য যে যে উপকরণ গুলো দরকার সেগুলি হল — চিকেন, পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, রসুন, গোটা গোলমরিচ, লবঙ্গ, গোটা এলাচ, দারচিনি, নুন, সেদ্ধ আলু, ধনেপাতা, পাতিলেবু।

রান্নার পদ্ধতি

বিনা তেলে চিকেন রান্নার জন্য প্রথমে হাফ কেটে রাখা পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা এবং গোটা রসুন গ্যাসের আঁচে বা ওভেনে একটি জালির মধ্যে ঘুরিয়ে-ফিরিয়ে পোড়াতে হবে, যতক্ষণ না খোসাটি পুড়ে যায় এবং ভেতরটা নরম হচ্ছে। সেগুলি পড়ানো হয়ে গেলে একটি শুকনো কড়াই বা প্যানেতে গোটা গোলমরিচ, লবঙ্গ এবং গোটা এলাচ, দারচিনি হালকা করে ভেজে নিয়ে একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে।

মশলা গুঁড়ো করার পড়ে এবার আদা কুচি, রসুন এবং কাঁচা লঙ্কা কুচিগুলো ভালো করে থেতো করে নিতে হবে। এক্ষেত্রে মাংস ম্যারিনেট করতে হয় না। প্রথমেই মুরগির মাংসের টুকরোগুলি ভাল করে ধুয়ে ছুরি দিয়ে গায়ে ভাল করে কেটে নিন যাতে এতে ভিতর পর্যন্ত নুন ও মশলা ঢোকে। এক এক করে পরিমাণ মত নুন এবং থেতো করা আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। এবার গ্রেভির প্রয়োজন অনুযায়ী পরিমাণমত জল নিয়ে নিন। তার উপর গুঁড়ো করে রাখা মশলা গুলো দিয়ে দিতে হবে। ১০-১৫ মিনিট ঢাকনা বন্ধ করে সেদ্ধ করে নিতে হবে।

আরও পড়ুন: দুপুরের স্পেশাল মেনুতে রাখুন চিকেন পটলের দোর্মা, স্বাদ হবে অসাধারণ, রইল রেসিপি

অন্যদিকে জালির মধ্যে ভেজে রাখা সবজি গুলোকে কুচি কুচি করে কেটে একটি ব্লেন্ডারে থেতো করে নিতে হবে। এবার কড়াইয়ের ঢাকনা সরিয়ে সেই মিশ্রণটা ঢেলে দিতে হবে। ভালো করে মাংসের সঙ্গে মাখিয়ে আবার ঢেকে রাখতে হবে। ১৫-২০ মিনিট পর এবার সেদ্ধ আলু এবং ধনেপাতা দিয়ে ভালো করে গ্রেভিটা বানিয়ে নিতে হবে। আর শেষের দিকে মাংস নামানোর আগে পাতিলেবুর রস ছড়িয়ে দিলেই তৈরি বিনা তেলে হেলথি চিকেন।

আরও Chicken Oil Recipe