আর্থিক সংকটে দিশেহারা জীবন? কুপ্রভাব কাটাতে স্নানের জলে আজই মেশান এই উপাদানগুলি

Published:

Vastu Tips

প্রীতি পোদ্দার, কলকাতা: বাস্তুমতে (Astrology), বাড়িতে রাখা সমস্ত উপাদান কোনো না কোনো এনার্জি সবসময় বহন করে। বাড়ি সাজানোর জন্য কত রকমের ছবি, শোপিস, ইত্যাদি ব্যবহার করা হলেও সেগুলি যদি বাস্তু (Vastu Tips) মেনে সঠিক জায়গায় না রাখা হয়, তাহলে এর ক্ষতিকর প্রভাব পরে। কখনও কখনও রাশিতে উপস্থিত গ্রহের প্রভাবেও ভাগ্য ঝিমিয়ে থাকে। তখন অনেক পরিশ্রম করলেও কোনো আশানুরূপ ফল পাওয়া যায় না। কিন্তু জানেন কি আপনার এই স্নানের জলের (Bath  Water) সহজ টোটকায় ঘরে ফিরে আসবে সুখ স্বাচ্ছন্দ্য?

স্নানের জলেই কাটবে গ্রহের কুপ্রভাব

জ্যোতিষশাস্ত্র অনুসারেও স্নান আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্নান শরীরের ধুলো-বালি, ক্লান্তি দূর করে আমাদের শারীরিক ও মানসিক ভাবে তরতাজা করে তোলে। তাইতো এই স্নানের মাধ্যমেই সংসারে উপচে পড়ে সুখ স্বাচ্ছন্দ্য, যদি কোনও ব্যক্তি স্নানের আগে জলে এই বিশেষ কয়েকটি উপাদান মিশিয়ে নেয়। তাহলে চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

হলুদ

প্রতি বৃহস্পতিবার, সকালে স্নান করার আগে যদি জলে এক চিমটে হলুদ মিশিয়ে গায়ে ঢালা হয় তাহলে সেটি অত্যন্ত শুভ। এর ফলে চাকরি ও ব্যবসায় ব্যাপক লাভ করা সম্ভব। পাশাপাশি যেই কাজ দীর্ঘদিন ধরে আটকে আছে সেই কাজের ক্ষেত্রেও সব বাধা দূর হবে।

কর্পূর

স্নানের জলের কর্পূর মেশানো খুবই ভালো। যদি কোনো ব্যক্তি প্রতি শুক্রবার স্নানের জলে কয়েক ফোঁটা কর্পূর মিশিয়ে নেয় তাহলে তাঁর কোষ্ঠীতে শুক্রের স্থান শুভ হয়। এই টোটকাটি যদি টানা ১১ শুক্রবার ধরে করা হয় তাহলে সহজেই ভাগ্যে পরিবর্তন লক্ষ্য করা যায়।

আরও পড়ুন: গরমে ট্যান পড়ে খারাপ অবস্থা ত্বকের? ঘরোয়া ৩ প্যাকেই মিলবে ইনস্ট্যান্ট গ্লো

কেশর

যদি কোনও ব্যক্তি দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কটের মধ্যে থাকে তাহলে স্নানের জলে ব্যবহার করতে হবে কেশর। প্রত্যেক মঙ্গলবার স্নানের জলে এক চিমটে কেশর মিশিয়ে স্নান করলেই নাকি মিটবে আর্থিক সমস্যা।

কালো তিল

শনিবার মানেই শনিদেবের দিন। আর এই দিনে যদি স্নানের জলে এক চামচ কালো তিল মিশিয়ে স্নান করা যায় তাহলে জীবনের দারিদ্র্যতা কেটে গিয়ে উন্নতির পথ খুলে যাবে। জীবনের উপর থেকে কালো নজর দূর হবে।