গরমে ট্যান পড়ে খারাপ অবস্থা ত্বকের? ঘরোয়া ৩ প্যাকেই মিলবে ইনস্ট্যান্ট গ্লো

Published:

Skin Care Tips

প্রীতি পোদ্দার, কলকাতা: গরমকালে রোদের তেজ এতটাই প্রখর থাকে যে বাইরে বেরোনো খুবই চাপের হয়ে ওঠে। এদিকে বেশি বেশি সানস্ক্রিন মাখলেও মুখ, হাত, পায়ে ট্যান (Sun Tan) পড়তেই থাকে। গায়ের রং ক্রমেই কালো হতে থাকে। এর ফলে ত্বকের স্বাভাবিক স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন, ত্বকে অতিরিক্ত রোদ লাগালে বলিরেখার সমস্যাও দেখা যায়। এদিকে সান ট্যান তোলার জন্য বাজারে একাধিক প্রসাধনী পণ্য (Skin Care Tips) বিক্রি হলেও খুব একটা কাজের নয়। তবে এসব থেকে মুক্তি দিতে পারে বেশ কিছু ঘরোয়া ফেস প্যাক (Sun Tan Remove Packs)। তাহলে চলুন সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

লেবু ও মধুর ফেস প্যাক

সান ট্যান তোলার ক্ষেত্রে লেবু বেশ কার্যকরী উপাদান। কারণ এই লেবুতে থাকে ভিটামিন সি, যা আমাদের ট্যান দূর করতে সাহায্য করে ও আনইভেন স্কিনটোন কে ইভেন করে তুলতে সাহায্য করে। যদি এই একটি লেবুর রসে এক চামচ মধু মিশিয়ে ত্বকে ভালভাবে মাসাজ করেন তাহলে ধীরে ধীরে ত্বকের উজ্জ্বলতা বাড়তে থাকবে। লেবুর পাশাপাশি মধুও বেশ প্রয়োজনীয় উপাদান। কারণ মধু ত্বককে ময়েশ্চারাইজ করে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে বেশ সাহায্য করে।

বেসন ও দুধের ফেস প্যাক

বেসনকে অনেকেই প্রাকৃতিক প্রসাধনী বলে থেওকে। একটা ছোট বাটিতে পরিমাণমত বেসন নিয়ে যদি সামান্য পরিমাণ কাঁচা হলুদবাটা মিশিয়ে একটা ঘন পেস্ট বানিয়ে নিতে হবে। তবে এটিকে তরল করতে চাইলে সামান্য দুধ ব্যবহার করতে পারেন। এরপর মিশ্রণটি ভাল ভাবে ত্বকের ওপর লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট পরে শুকিয়ে গেলে ধুয়ে নিন। সপ্তাহে দুই বার ব্যবহার করলেই সান ট্যানের সমস্যা থেকে একদমই মুক্তি পাওয়া যাবে।

আরও পড়ুন: আপেল না কলা, কোন ফলে বেশি পুষ্টিগুণ? চমকে দেবে উত্তর

অ্যালোভেরা ও শসার প্যাক

ট্যান তোলার অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্যাক হল অ্যালোভেরা এবং শসার মিশ্রণ। এক টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে গ্রেট করা শসা ভালো করে মাখিয়ে নিতে পারেন। এছাড়াও চাইলে সামান্য দইও মিশিয়ে নিতে পারেন। এরপর এই মিশ্রণটি মুখ ও ঘাড়ে লাগিয়ে শুকোতে দিন। এরপর ১৫ মিনিট পর ধুয়ে দিলেই মিলবে সতেজ এবং উজ্জ্বল ত্বক। বলা হয় এই এই প্যাকটি নাকি ত্বকের বলিরেখা দূর করে লাবণ্য ফিরিয়ে আনতে বিশেষভাবে কাজ করে।