🎓 মাধ্যমিক রেজাল্ট দেখতে ক্লিক করুন
Click Now

আপেল না কলা, কোন ফলে বেশি পুষ্টিগুণ? চমকে দেবে উত্তর

Published:

Health Tips

প্রীতি পোদ্দার, কলকাতা: শরীর সুস্থ (Health Tips) রাখতে ফল খাওয়া বেশ জরুরি। কারণ সুষম খাদ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হল ফল, যার মধ্যে সমস্ত পুষ্টিগুণ বজায় থাকে। কলা (Banana) এবং আপেল (Apple) সবচেয়ে জনপ্রিয় ফলের মধ্যে একটি। উভয়ই পুষ্টিকর, সুস্বাদু এবং সহজলভ্য। কলা যেমন শরীরের শক্তি বাড়াতে বেশ উপকারী ঠিক তেমনই আপেল ফাইবার সামগ্রী এবং কম ক্যালোরি বিশিষ্ট। কিন্তু প্রশ্ন হল, রোগ প্রতিরোধ ক্ষমতাকে চাঙ্গা রাখতে নিয়মিত কোন ফল খাওয়া জরুরি, আপেল না কলা? চলুন সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

আপেলের পুষ্টিগুণ

চিকিৎসকদের কথায়, প্রতিদিন একটা করে আপেল খেলে নাকি শরীরের একাধিক অসুখ দূর হয়ে যায়। কারণ, আপেলের ।অধ্যে রয়েছে কিছু জরুরি ভিটামিন ও খনিজ। সেই সঙ্গে এতে সব অ্যান্টি অক্সিডেন্টও রয়েছে। যেই কারণে আপেল খেলে হার্ট থাকে সুস্থ-সবল। এমনকি যাদের অ্যাজমার সমস্যা আছে তারাও চাইলে নিয়মিত আপেল খেতে পারেন। পুষ্টিবিদরা বলছেন, একটি মাঝারি আকারের আপেলে প্রায় ৯৪ ক্যালোরি, ২৫.১ গ্রাম কার্বোহাইড্রেট, ১৮.৯ গ্রাম মোট চিনি, ০.৪৭৩ গ্রাম প্রোটিন, ৪.৬ মিলিগ্রাম ভিটামিন সি এবং ১০৭ মিলিগ্রাম পটাশিয়াম থাকে।

কলার পুষ্টিগুণ

আপেলের পাশাপাশি কলাতেও রয়েছে প্রচুর পরিমাণে উপকারী পুষ্টিগুণ। খনিজ, ভিটামিন, ফাইবার সমৃদ্ধ কলা অত্যন্ত স্বাস্থ্যকর। ফলে কলা খেলে হৃদ্‌রোগের ঝুঁকিও কম থাকে। এছাড়াও কায়িক পরিশ্রমের কাজ করলে কিংবা তৎক্ষণাৎ শক্তির জোগান দিতে কলার উপর চোখ বন্ধ করে ভরসা রাখা যায়। পুষ্টিবিদদের মতে ১০০ গ্রাম পাকা কলার মধ্যে থাকে ৮৯ ক্যালোরি, ০.৩৩ গ্রাম মোট ফ্যাট, ০ মিলিগ্রাম কোলেস্টেরল, ১ মিলিগ্রাম সোডিয়াম, ২২.৮০ গ্রাম মোট কার্বোহাইড্রেট, ২.৬০ গ্রাম ডায়েটারি ফাইবার, ১.০৯ গ্রাম প্রোটিন এবং ৩৫৮ মিলিগ্রাম পটাশিয়াম।

আরও পড়ুন: ঋতুস্রাবের ব্যথায় নাজেহাল? ওষুধ ছাড়াই মেনে চলুন এই সহজ উপায়

সব মিলিয়ে বলা যায় যারা ক্যালোরি কমাতে চায় তাদের জন্য আপেল বেশ ভালো, আর যাদের দ্রুত শক্তির প্রয়োজন তাদের জন্য কলা ভালো, আসলে কলা পটাসিয়াম এবং ভিটামিন বি৬ সমৃদ্ধ, যা বিপাক এবং পেশীর কার্যকারিতা বৃদ্ধিতে সাহায্য করে। কিন্তু যদি কেউ শারীরিকভাবে সক্রিয় ডায়েট বজায় রাখেন এবং চিনি, কার্বোহাইড্রেট, ময়দা এবং তেল গ্রহণ কমিয়ে দেন, তাহলে কলা এবং আপেল উভয়ই জরুরি শরীর সুস্থ রাখার জন্য।

আরওAppleBanana