১০ টাকা দিয়ে ঝালমুড়ি খেয়েছিলেন মোদি, সেই নোটের দাম ১ লাখ ১১ হাজার! কিনলেন কে?

Published:

Narendra Modi 10 Rupees Note

বিক্রম ব্যানার্জী, কলকাতা: “ভাই আমায় তোমার ঝালমুড়ি খাওয়াও!” কথাটা শুনে প্রথমে একেবারে চমকে গিয়েছিলেন বিহারের বাসিন্দা তথা ঝাড়গ্রামের ভাইরাল ঝালমুড়ি বিক্রেতা বিক্রম শাউ। স্বয়ং দেশের প্রধানমন্ত্রী (Narendra Modi ) তাঁর দোকানে ঝালমুড়ি খেতে এসেছেন। এ যে বড় প্রাপ্তি! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ঝাড়গ্রামে ভোট প্রচার করতে গিয়ে ঝালমুড়ি বিক্রেতার কাছ থেকে 10 টাকা (Narendra Modi 10 Rupees Note) দিয়ে একটি ঝাল মুড়ির ঠোঙা নিয়েছিলেন প্রধানমন্ত্রী। আর কয়েক ঘণ্টার মধ্যেই প্রধানমন্ত্রীর হাত থেকে পাওয়া সেই 10 টাকার নোটের দাম হয়ে গেল 1 লাখ 11 হাজার টাকা! জানা যাচ্ছে, হরিয়ানার এক ব্যক্তি ঝাল মুড়ি বিক্রেতার কাছ থেকে ওই দাম দিয়ে 10 টাকার নোটটি কিনতে চেয়েছেন!

প্রধানমন্ত্রীর দেওয়া 10 টাকা হয়ে গেল 1 লাখ 11 হাজার!

গত 20 এপ্রিল, রবিবার বাংলায় ভোটের প্রচারে এসে মুড়ি পে চর্চা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন ঝাড়গ্রামের সভা শেষ করে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে রোডসাইড একটি মুড়ির দোকান থেকে ঝাল মুড়ি কিনে খেয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই সাথে নিজের হাতের ঠোঙা থেকে এলাকাবাসীকেও মুড়ি বিলি করেন তিনি। সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঝাড়গ্রামে ঝালমুড়ি খাওয়ার ঘটনায় তৈরি হয় বিতর্ক। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে বেশ কয়েকটি পোস্ট

নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া পোস্টগুলিতে দাবি করা হচ্ছে, হরিয়ানার সোনিপথের এক ব্যবসায়ী রোহিত খালসা ঝাড়গ্রামের ওই ঝালমুড়ি বিক্রেতাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত থেকে পাওয়া 10 টাকার নোটের জন্য 1 লাখ 11 হাজার টাকা অফার করেন। জানা যায়, নরেন্দ্র মোদি এদিন ঝালমুড়ি খেয়ে চলে যাওয়ার কিছু ঘন্টার মধ্যেই বিক্রেতা বিক্রমের সাথে যোগাযোগ করে 10 টাকার ওই নোটটি এই দামে কিনে নিতে চান রোহিত। যদিও এমন খবরের সত্যতা যাচাই করিনি আমরা। একই সাথে ওই ঝালমুড়ি বিক্রেতা আদৌ সেই নোটটি বিক্রি করেছেন কিনা সেই সংক্রান্ত কোনও তথ্য মেলেনি।

অবশ্যই পড়ুন: গ্যাসের সংকটে কমবে ইন্ডাকশনের দাম, বড় সিদ্ধান্তের পথে কেন্দ্র

প্রসঙ্গত, ঝাড়গ্রাম শহরের স্টেশনপাড়ায় বিক্রম কুমার সাউয়ের বাড়ি। খোঁজ নিয়ে জানা গিয়েছে, এই ঝালমুড়ি বিক্রেতার আদি বাড়ি বিহারে। তবে বর্তমানে কর্মসূত্রে বাংলাতেই থাকেন তিনি। ঝাড়গ্রামে দলীয় কর্মসূচির ফাঁকে তাঁর দোকান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঝালমুড়ি খেয়ে যাওয়ার পরেই বিক্রমের দোকানে ভিড় করতে থাকেন বিভিন্ন সাংবাদিক বন্ধু থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এমনকি স্থানীয় বাসিন্দারা। এক কথায় বলা যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনে নেট দুনিয়ায় বেশ চর্চায় রয়েছেন ঝালমুড়ি বিক্রেতা বিক্রম।