আরবানার ফ্ল্যাট ছাড়াও একাধিক বাড়ি, গাড়ির মালিক রচনা বন্দ্যোপাধ্যায়! দেখুন তার সম্পত্তি

Published:

Rachana Banerjee Property

অনন্যা সরকার, কলকাতা: গত কয়েকদিন ধরেই জোর চর্চায় রয়েছেন অভিনেত্রী ও সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। ‘আরবানায় (Urbana) থাকতে গেলে যোগ্যতা লাগে’- এই মন্তব্যের পর থেকেই সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। আমজনতা থেকে সহকর্মী – তার এই মন্তব্য বেশিরভাগ মানুষই অপছন্দ করেছেন। এই বিতর্কের মাঝেই চলুন জেনে নিই বিলাসবহুল আরবানা কমপ্লেক্সে ফ্ল্যাট ছাড়াও রচনা ব্যানার্জীর নামে আর কি কি সম্পত্তি (Property) রয়েছে। 

 রচনা বন্দ্যোপাধ্যায়ের সকল সম্পত্তি 

রচনা বন্দ্যোপাধ্যায় ১৯৯৩ সালে অভিনয় জগতে পা রেখেছিলেন। বাংলা ছবিতে অভিনয় করতে শুরু করল সেরকম সুযোগ না পাওয়ায় ওড়িশায় নতুন করে শুরু করেন অভিনেত্রী। ওড়িয়া সিনেমার জগতে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠতে থাকেন তিনি। এই সময় ওড়িশার এক জনপ্রিয় নায়ককে বিয়েও করে ফেলেন, তবে তাদের দাম্পত্য জীবন দীর্ঘস্থায়ী ছিল না। এরপর বিয়ে করেন এক ব্যবসায়ীকে। বাংলা ওড়িয়ার পাশাপাশি দক্ষিণ ভারতীয় ভাষাতেও একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন রচনা বন্দোপাধ্যায়। মোট ৭ টি ভাষায় প্রায় ১৫০ টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। 

এরপর আসে তার জীবনের দ্বিতীয় অধ্যায়। অভিনয় ছেড়ে দেন, পা রাখেন টেলিভিশনের জগতে। জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নম্বর ১’ (Didi No 1)-এর মুখ হয়ে ওঠেন রচনা। অল্পদিনেই তার সঞ্চালনায় শো-টির জনপ্রিয়তা শীর্ষে ওঠে। অন্যদিকে, নিজের বুটিকও খোলেন ‘রিল লাইফ দিদি’। ফলে আর্থিক দিক থেকে যে তিনি খুবই সফল, তা আর আলাদা করে বলে দিতে হয় না। ২০২৪ সালে লোকসভা নির্বাচনে অংশ নেন রচনা। সেসময় জমা দেওয়া হলফনামায় উল্লেখ করা ছিল, ২০২২-২০২৩ সালে রচনার সম্পত্তির পরিমাণ ৩ কোটি ১১ লক্ষ ২২ হাজার ৮০ টাকা। তবে সূত্র বলছে, ৩৫ কোটিরও বেশি টাকার সম্পত্তি রয়েছে তাঁর। 

আরবানা কমপ্লেক্সের বিলাসবহুল টাওয়ারে একটি ফ্ল্যাট রয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়ের নামে। শুরুর দিকে আরবানার ফ্ল্যাটের দাম ৩ থেকে ৪ কোটির মধ্যে ছিল। তবে শোনা যাচ্ছে, রচনা বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাটটির দাম প্রায় ১০ কোটি। এখন আরও বেড়েছে তার মূল্য। এছাড়াও একাধিক আবাসনে ফ্ল্যাট এবং বাংলো রয়েছে তার। সব মিলিয়ে সেগুলোর দামও কয়েক কোটি টাকা। সোনারপুরে দুটি জমি কিনেছেন অভিনেত্রী। টালিগঞ্জে রচনা বন্দ্যোপাধ্যায়ের স্বামীর একটি ফ্ল্যাট রয়েছে, এটির আনুমানিক মূল্য প্রায় ১ কোটির কাছাকাছি।

আরও পড়ুনঃ দুর্যোগের ঘনঘটা বাংলায়, দক্ষিণবঙ্গের ৫ জেলায় সতর্কতা, আজকের আবহাওয়া

নির্বাচনের সময় জমা দেওয়া হলফনামা অনুযায়ী, রচনার দুটি গাড়ি রয়েছে। ২০১৯ সালে তিনি Honda WR-V 1.2 VX MT কিনেছিলেন, যার মূল্য ৮ লক্ষ ৬৩ হাজার টাকা। আর ২০২২ সালে কেনা KIA CARENS গাড়িটির দাম ১১ লক্ষ ১৯ হাজার টাকা। রচনা স্বামীর নামেও একটি গাড়ি রয়েছে। এছাড়া রয়েছে সোনা। হলফনামায় প্রকাশিত তথ্য অনুযায়ী, ৯৫৫ গ্রাম সোনার মালিক রচনা। বর্তমান বাজারদর অনুযায়ী যার দাম কোটি টাকা। জানা গেছে, মোট ১৮ কোটি ১৬ লক্ষ ৭১ হাজার ৭৭৩ টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে তাঁর।