🎓 মাধ্যমিক রেজাল্ট দেখতে ক্লিক করুন
Click Now

শনিতেও ঝড়-বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে! ভিজবে কোন কোন জেলা? আগামীকালের আবহাওয়া

Published:

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েকদিন ধরেই সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং কালবৈশাখীর দুর্যোগ দেখা গিয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে। প্রায় ৪০-৫০ কিমি বেগে বইছে ঝড়। আজও সকাল থেকে মনোরম আবহাওয়া থাকলেও সন্ধ্যায় ঝড় বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। এদিকে আগামীকাল, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপির সরকার গঠনের প্রথম শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে। এই অবস্থায় ভারী বৃষ্টি (Weather Tomorrow) হলে সমস্যায় পড়বে সকলে। আর তাতেই মাথায় হাত সকলের।

ঘূর্ণাবর্তের চোখ রাঙানি

হাওয়া অফিসের মতে, দক্ষিণ মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা এবং পূর্ব বিহারের উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এর ফলেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হয়েছে। তার উপর বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে, যার ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আশঙ্কা করা হচ্ছে আগামীকাল একাধিক জায়গায় বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবার, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ঝড়বৃষ্টি চলবে। সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং বাঁকুড়ায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সতর্কতা জারি করা হয়েছে। অন্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানেও ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী রবিবার পর্যন্ত দুর্যোগমূলক পরিস্থিতি বজায় থাকবে।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ এর সম্ভাবনা তৈরি হয়েছে। আগামীকাল শনিবার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতেও বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলা অর্থাৎ, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।