জানেন কেন গ্যাস সিলিন্ডারের রং লাল হয়?

Published:

Gas Cylinder

প্রীতি পোদ্দার, কলকাতা: একটা সময় এমন ছিল যখন বাড়িতে মাটির তৈরি উনুনে খাবার রান্না করা হত। কিন্তু এখন প্রায় সব বাড়িতেই রান্নার কাজে গ্যাস সিলিন্ডার (Gas Cylinder) ব্যবহার করা হয়। উন্নত হচ্ছে লাইফস্টাইল। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, যে এই গ্যাস সিলিন্ডারগুলির গায়ে সবসময় কেন লাল (Red Gas Cylinder) রঙই করা থাকে? এটি কি শুধুই কোনো ডিজাইন বা ব্র্যান্ডকে বোঝাতে ব্যবহার করা হয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো বৈজ্ঞানিক কারণ (General Knowledge)? চলুন আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

কেন লাল রং ব্যবহার করা হয়?

বর্তমান সময়ে চারিপাশের পরিস্থিতি এতটাই উন্নত হয়ে উঠেছে যে, গ্যাস ছাড়া রান্না করতে খুব কম মানুষকেই দেখা যায়। কিন্তু অনেকেই এই সিলিন্ডার সম্পর্কিত অনেক তথ্যই জানেন না, যার মধ্যে অন্যতম হল সিলিন্ডারের রং। সাদা, হলুদ, কমলা বা যেকোনও রঙই হতে পারত গ্যাস সিলিন্ডারের। কিন্তু অধিকাংশ সিলিন্ডার লাল রঙেরই দেখা যায়। আসলে এর পিছনে রয়েছে এক গভীর কারণ যা আমাদের বিপদ থেকে রক্ষা করার বার্তা দেয়। বরাবরই লাল রং কে বিপদের সংকেত হিসাবে ধরা হয়। বিপদ হিসেবেও ধরা হয়। তার উপর যেহেতু গ্যাস অত্যন্ত দাহ্য এবং বিপজ্জনক তাই এটি সতর্কতার সঙ্গে ব্যবহার করার জন্য ব্যবহার করা হয় লাল রং।

রঙ-ভিত্তিক সংকেত

লাল রং অত্যন্ত উজ্জ্বল এবং এর দৃশ্যমানতা এতটাই বেশি থাকে যে দূর থেকে দেখামাত্রই আমাদের মস্তিষ্ক সচেতন হয়ে ওঠে। ফলে হঠাৎ কোনো অগ্নিকাণ্ড বা গ্যাস লিকের ঘটনা ঘটলে ধোঁয়া ও বিশৃঙ্খলার মধ্যেও সিলিন্ডারটির অবস্থান মুহূর্তের মধ্যে চিহ্নিত করা যায়। তাই বিপদকে দূর থেকেই চিনে নেওয়ার জন্য ভারতে এই রঙ-ভিত্তিক সংকেত ব্যবস্থা চালু করা হয়েছে। সিলিন্ডারের রং যদি সাদা হয় তাহলে বুঝতে হবে তাতে রয়েছে অক্সিজেন। কালো রঙের সিলিন্ডারে থাকে নাইট্রোজেন। এছাড়া নাইট্রাস অক্সাইড থাকে নীল রঙের সিলিন্ডারে। এভাবেই সিলিন্ডারের রং দেখেই গ্যাস সম্পর্কে ধারণা করতে পারেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: সাপ কি সত্যিই দুধ খায়? প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য

প্রসঙ্গত, কিছু ক্ষেত্রে কমার্শিয়াল সিলিন্ডারগুলিতে নীল রঙ ব্যবহার করা হয়, কারণ এটিও উজ্জ্বল এবং নিরাপত্তার সঙ্গে বেশ সম্পর্কিত। তবে বেশিরভাগ লাল রঙই ব্যবহার করা হয়। এছাড়াও, অনেকেই লক্ষ্য করেছেন যে সিলিন্ডারের নীচের দিকে কয়েকটি বড় ছিদ্র থাকে। আসলে গ্যাসের চাপ বা তাপমাত্রা বেড়ে গেলে ওই ছিদ্র থেকে বাতাস বের হয়, যা সিলিন্ডারের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং যেখানে রাখা হয় সেখানে অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করে।