সৌভিক মুখার্জী, কলকাতা: ২০২৪ সালেই গঠন করেছিল দল। আর আজ একক সংখ্যাগরিষ্ঠতায় প্রায় সরকার গঠনের পথে থালাপতি বিজয়ের (Vijay Thalapathy) টিভিকে। কিন্তু এখানেই রয়েছে সমস্যা। তামিলনাড়ুর সরকার গঠনের ( Tamil Nadu Election 2026) জন্য কমপক্ষে ১১৮ জন বিধায়কের সমর্থন প্রয়োজন। তবে টিভিকের (Tamilaga Vettri Kazhagam) ঝুলিতে গিয়েছে ১০৮টি আসন। আর তাদের কোনও জোটও নেই। সেই কারণে কীভাবে এই সংখ্যা ১১৮ করা যায় তা নিয়ে চলছে আলোচনা। তবে এখানেই তুরুপের তাস হয়ে দাঁড়াল বিজেপি (Bharatiya Janata Party)! বিজয়ের সঙ্গেই জোট বাঁধতে পারে এনডিএ-র এআইএডিএমকে। ফলত কংগ্রেসের আশা ভরসা একেবারেই শেষ।
মোক্ষম চাল বিজেপির
যেহেতু ১০৮টি আসন এবার বিজয়ের টিভিকের ঝুলিতে গিয়েছে, তাই নিশ্চিত বলা যায় যে সরকার গঠনের যোগ্য দাবিদার তারাই। কিন্তু যেহেতু এখনও ১০টি আসন দরকার, সেক্ষেত্রে তাদের জোট ছাড়া কোনও ভাবেই সরকার গঠন সম্ভব নয়। তামিলনাড়ুতে এতদিন কংগ্রেসের ডিএমকে সরকারের রাজত্ব ছিল। তবে বিজেপি কংগ্রেসকে তামিলনাড়ুতে আসতে দিতে চাইছে না। সেই কারণেই এনডিএ জোট সমর্থিত এআইএডিএমকে এবার থালাপতি বিজয়ের সঙ্গে জোট বাঁধতে পারে বলে দাবি করছে বেশ কিছু রিপোর্ট। যার কারণে শেষ হচ্ছে কংগ্রেসের দাপট।
ইন্ডিয়ান এক্সপ্রেসের এক রিপোর্ট দাবি করছে, আদৌ থালাপতি বিজয়ের তামিল সরকার গঠনে অন্য কোনও জোট সমর্থন করা হবে কিনা সে বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। আসলে এর পিছনে হাত বিজেপির। কারণ, বিজেপি টিভিকে এবং কংগ্রেসের মধ্যে জোট চাইছে না। তারা চাইছে, এআইএডিএমকে এবং টিভিকে একসঙ্গে সরকার গঠন করুক। যেহেতু প্রতিবেশী রাজ্য কেরালায় কংগ্রেসের দল এবার শক্তিশালী প্রত্যাবর্তন করেছে, সেই কারণে বিজেপি কোনও অবস্থাতেই তামিলনাড়ুতে কংগ্রেসের পুনরাবর্তন চাইছে না।
আরও পড়ুন: কাল মাধ্যমিকের রেজাল্ট, এক ক্লিকেই Indiahood-এ দেখুন ফলাফল
কিন্তু হ্যাঁ, এ বিষয়ে এখনও পর্যন্ত এআইএডিএমকে-র তরফ থেকে কিছু আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। কংগ্রেস এবং বামেদের সরকার গঠন আটকানোর জন্যই বিজেপির এই পদক্ষেপ, এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। কিন্তু যদি তারা জোট গঠন করে, তাহলে ডিএমকে সহ কংগ্রেস জোট যে খাঁদের কিনারায় পড়বে তা বলার অপেক্ষা রাখে না। তবে হ্যাঁ, এই রাজনৈতিক জল্পনা আরও উস্কেছে কারণ, গত মঙ্গলবার রাতে এআইএডিএমকে-র প্রবীণ নেত্রী লিমা রোজ মার্টিন নিজেই স্বীকার করেছিলেন যে, টিভিকে এবং এআইএডিএমকে-র মধ্যে জোট গঠনের আলোচনা চলছে। এখন দেখার, এই জোট আদৌ বাঁধে কিনা এবং টিভিকে কীভাবে সরকার গঠন করে।










