🎓 মাধ্যমিক রেজাল্ট দেখতে ক্লিক করুন
Click Now

সংখ্যালঘুদের উন্নয়নের দায় নেই বিজেপির, ওরা আমাদের ভোট দেয়নিঃ দিলীপ ঘোষ

Published:

Dilip Ghosh

প্রীতি পোদ্দার, কলকাতা: আগামীকাল, ৯ মে, ২৫ বৈশাখের দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নিতে চলেছে বঙ্গ বিজেপির (Bharatiya Janata Party) নতুন মন্ত্রিসভা। ইতিমধ্যেই বেশ কয়েকজনের নাম সম্ভাব্য তালিকায় স্থান পেয়েছে। শঙ্কর ঘোষ, রুদ্রনীল ঘোষ থেকে শুরু করে অগ্নিমিত্রা পাল, রত্না দেবনাথ সহ বহু বিধায়কের নাম উঠে এসেছে। যদিও সরকারিভাবে এখনও কিছুই চূড়ান্ত হয়নি। বিকেলে শাহের (Amit Shah) বৈঠকের শেষে চূড়ান্ত হবে সবকিছু। এমতাবস্থায় সংখ্যালঘুদের উন্নয়ন নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

বাংলার সার্বিক উন্নয়ন নিয়ে বার্তা দিলীপের

খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে সাংবাদিকরা পছন্দের দফতর কোনটি প্রশ্ন করলে তিনি জানান, “বাংলায় সার্বিক উন্নয়ন প্রয়োজন। তাই প্রতিটি দফতর অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলের শীর্ষ নেতৃত্ব এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। আমরা কর্মী। আমাদের ভোটে লড়তে বলা হয়েছিল। আমরা লড়েছি। জিতেছি। সামনে একটা বড় মিশন। আমাদের সবাইকে সেই মিশন সাকসেসফুল করতে হবে।” এরপরই সংখ্যালঘু উন্নয়ন দফতর নিয়ে প্রশ্ন করা হলে সঙ্গে সঙ্গে দিলীপ ঘোষ জানান, “সংখ্যালঘুদের যথেষ্ট উন্নয়ন হয়েছে। আবার কী উন্নয়ন হবে?”

সংখ্যালঘু দফতর নিয়ে ক্ষুব্ধ দিলীপ!

বিজেপি বিধায়ক চাঁছাছোলা ভাষায় সাংবাদিকদের বলেন, “আমাদের লক্ষ্য সবকা সাথ সবকা বিকাশ। বিগত বছরগুলিতে শুধু সংখ্যালঘুদের উন্নয়ন হয়েছে। অথচ তারা গরিব, অশিক্ষিত, ক্রিমিনাল। বিজেপির কোনো দায় নেই সংখ্যালঘুদের উন্নয়ন করার। ওরা আমাদের ভোটও দেয় না।” আর তাতেই প্রশ্ন উঠছে তবে কি সংখ্যালঘু দফতর তুলে দেওয়া হবে? জবাবে দিলীপ বলেন, “জানি না। দল সিদ্ধান্ত নেবে। অনেক নতুন কিছু চালু হবে। পুরনো অনেক কিছু বন্ধ হবে। আদিবাসী উপজাতিদের কথা এতদিন কেউ ভাবেননি। ওঁরা পিছিয়ে আছেন। বাকিদের কথা আমরা ভাবব।”

আরও পড়ুন: উত্তর থেকে দক্ষিণবঙ্গের একঝাঁক নাম, নতুন সরকারে মন্ত্রী কে কে? দেখুন তালিকা

ভোট পরবর্তী হিংসায় চারিদিকে বিজেপি কর্মী খুন এবং মারধরের ঘটনা খবরের শিরোনামে উঠে আসায় রাজনৈতিক শিবিরে মহা শোরগোল শুরু হয়েছে। এই নিয়ে এবার মুখ খুললেন দিলীপ ঘোষ। তিনি জানান, “পুরনো সরকারের পুরনো কালচার চলছে। এখনও পুলিসের ঘুম পুরোপুরি ভাঙেনি। হাতের চুড়ি পুলিস এখনও পুরোপুরি খুলে উঠতে পারেনি। সেগুলি খুলতে হবে। শপথের পরে এগুলির পরিবর্তন হবে।” প্রসঙ্গত, এবারের বিধানসভা নির্বাচনে মোট ২২৪ টি আসন নিয়ে খড়গপুর সদর বিধানসভা কেন্দ্র থেকে জিতে ছিলেন দিলীপ ঘোষ। তিনিও সম্ভাব্য মন্ত্রিসভার তালিকায় রয়েছেন বলে জানা গিয়েছে। এখন দেখার চূড়ান্ত সিদ্ধান্ত কোন পথে এগোয়।