বৈঠকের আগেই হঠাৎ ইস্তফা কাজল শেখের, জোর চর্চা রাজনৈতিক মহলে

Published:

Kajal Sheikh Resigns

প্রীতি পোদ্দার, কলকাতা: বৈঠকের আগেই বড় পদক্ষেপ… বীরভূমে জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে ইস্তফা দিলেন কাজল শেখ (Kajal Sheikh Resigns)। ইতিমধ্যেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ফয়জুল হক ওরফে কাজল শেখের দেওয়া ইস্তফাপত্র (Resignation) গ্রহণ করেছে প্রশাসন। এর আগে ‘কালীঘাট-তৃণমূল’ থেকে ‘ঋতব্রত-তৃণমূল’-এ গিয়েছিলেন কাজল শেখ (Kajal Sheikh)। কিন্তু হঠাৎ কেন এহেন পদক্ষেপ নিলেন তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

পদত্যাগ করলেন কাজল শেখ

রাজ্যে পালাবদলের পর তৃণমূলের অন্তরে দল ভাগ হতেই ঋতব্রত শিবিরে চলে গিয়েছিলেন কাজল শেখ। কিন্তু তারপরেই বীরভূম জেলা পরিষদে যাওয়া কার্যত বন্ধ করে দেন তিনি। এরফলে থমকে ছিল স্থায়ী সমিতির বৈঠক। তখনই জেলা পরিষদের কাজকর্ম নিয়ে ওঠে প্রশ্ন। এমতাবস্থায় বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা পড়ে। ৫২ জন সদস্যের মধ্যে ১৯ জন সদস্য এই অনাস্থা প্রস্তাবে সই করেন। আগামী ২৩ তারিখ কাজল শেখের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে বৈঠকের কথা ছিল। এরপরেই জল্পনা ছড়ায় সভাধিপতির পদ থেকে ইস্তফা দিতে পারেন এই বিধায়ক। আর সেই জল্পনা সত্যি করেই এবার পদ থেকে ইস্তফা দিলেন তিনি।

কী কারণে এই ইস্তফা?

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী গতকাল, ১৯ আগস্ট সভাধিপতির পদ থেকে ইস্তফা দেওয়ার চিঠি জমা দিয়েছিলেন কাজল শেখ। এরপর তাঁকে পদত্যাগের কারণ জানাতে বলা হয়। সেই অনুযায়ী আজ সকাল সাড়ে ১০টায় তিনি নির্ধারিত কর্তৃপক্ষের সামনে হাজির হন। এবং জানান, ব্যক্তিগত কারণে এবং স্বেচ্ছায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর উপর কোনওরকম চাপ বা জবরদস্তি করা হয়নি। এরপর তাঁর পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তবে এই পদত্যাগ নিয়ে অনেকেই মনে করছেন অনুব্রত মণ্ডল দায়ী। যদিও এই নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি অনুব্রত মণ্ডল।

আরও পড়ুন: হাইকোর্টে উঠল যাদবপুর কাণ্ড, দ্রুত শুনানির আর্জি খারিজ আদালতের

কাজল শেখের পদত্যাগের পরেই প্রশাসনের নির্দেশে বলা হয়েছে, জেলা পরিষদের সভাধিপতির দায়িত্ব আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে নির্বাহী আধিকারিকের কাছে হস্তান্তরের করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি শীঘ্রই বীরভূমের জেলাশাসক এবং জেলা পরিষদের নির্বাহী আধিকারিককেও নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও জেলা পরিষদের হেফাজতে থাকা সমস্ত নথি, রেজিস্টার, সিলমোহর এবং অন্যান্য সম্পত্তি হস্তান্তরের নির্দেশও দেওয়া হয়েছে।

আরও Birbhum Kajal Sheikh