প্রীতি পোদ্দার, কলকাতা: ABVP ও SFI এর সংগঠনের মধ্যে সংঘর্ষকে (ABVP Vs SFI) ঘিরে বুধবার রাতে তীব্র উত্তেজনা ছড়িয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University), যার রেশ এখনও কাটেনি..এমতাবস্থায় এই সংঘর্ষকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের করে দ্রুত শুনানির আবেদন জানানো হয়। আবেদনকারীর দাবি ইতিমধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি মামলা বিচারাধীন রয়েছে ওই মামলার সঙ্গে গতকালের ঘটনাকে সংযুক্ত করে দ্রুত শুনানি গ্রহণ করা হোক। কিন্তু সেই আর্জি খারিজ করে এবার আলাদা মামলা দায়েরের নির্দেশ দিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি।
ঠিক কী ঘটেছিল?
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী বুধবার রাতে, জিবি মিটিংকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। জানা গিয়েছে, বাম ছাত্র সংগঠনগুলির তরফে জিবি মিটিং ডাকা হয়। আর তা নিয়ে এবিভিপি এবং বাম ছাত্র সংগঠনের মধ্যে অশান্তির সূত্রপাত। দু’পক্ষের সংঘাতে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। পড়ুয়াদের আটকে রেখে আগুন জ্বালিয়ে তাণ্ডব করা হয় বলেও অভিযোগ। বেশ কয়েক জন আহত হয়েছেন। এদিকে এই তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে এবিভিপির বিরুদ্ধে। পাল্টা SFI এবং বামপন্থী ছাত্র সংগঠনের দিকে আঙুল তুলেছে ABVP। এবিভিপির বিশ্ববিদ্যালয় সভাপতি নিখিল দাস আহত হন বলে অভিযোগ। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দ্রুত শুনানির আবেদন খারিজ হাইকোর্টের
রাতেই আহতদের হাসপাতালে দেখতে ছুটে যান যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। এমনকী ঘটনার প্রতিবাদে যাদবপুর থানার সামনেও বিক্ষোভ দেখায় এবিভিপি। তাঁদের দাবি, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে কোনও ছাত্র ইউনিয়ন নেই। তা সত্ত্বেও জিবি মিটিং ডাকার প্রতিবাদ জানাতে গেলে প্রায় ৭০ থেকে ৮০ জন তাঁদের উপর চড়াও হন। ইতিমধ্যে এই ঘটনায় একাধিকজনের বিরুদ্ধে যাদবপুর থানায় FIR দায়ের করা হয়েছে বলেও জানা গিয়েছে। এবং মামলা উঠেছে হাইকোর্টে। আবেদনকারীর আর্জি ইতিমধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি মামলা বিচারাধীন রয়েছে ওই মামলার সঙ্গে গতকালের ঘটনাকে যুক্ত করে দ্রুত শুনানি গ্রহণ করা হোক। কিন্তু সেই আর্জি খারিজ করে আলাদা মামলা দায়েরের নির্দেশ দিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি।
আরও পড়ুন: আজই অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকার শেষ ডেট, না পেলে কী করবেন? জানাল সরকার
এবিভিপির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বাম ছাত্র সংগঠন। বাম নেতা সৃজন ভট্টাচার্যের দাবি, এই ঘটনায় SFI কখনও যুক্ত নয়। এবিভিপি বাইরে থেকে লোকজন নিয়ে এসে এই হামলা ঘটিয়েছে বলে দাবি বামনেতার। ডিএসও-র রাজ্য কমিটির সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, “এবিভিপির এবং আরএসএসের একাংশ পতাকা ছিঁড়ে আগুন লাগিয়ে, ক্যাম্পাসে তাণ্ডব চালিয়েছে।” এখন দেখার এই মামলার জল কোনদিকে গড়ায়।










